somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুড়ির ফুড ব্যাংক টিমের প্রথম প্রচেষ্টা!

১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতোকাল রাত সাড়ে এগারটায় ফোন পেলাম। একটি আয়োজনে প্রায় ১০০ বেশী মানুষের খাবার বেঁচে গেছে! আমাদের সাথে তারা যোগাযোগ করেছে খাবারগুলো সংগ্রহ করা যায় কিনা! আমরা ফোন পাবার পর আরো ৩ট অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করলাম। তাদের কোন টীম পাঠাতে পারবে কিনা জানতে।

একটি সংস্থার লোকজন কুমিল্লা। তারা নিতে পারছে না। অন্য একটি সংগঠনের একটি টিম ব্যস্ত। অন্য ভলান্টিয়াররা এভেইলএবল না। তাছাড়া রাত বাজে ১২টা। ওয়েদার খারাপ।
বুলবুল এর প্রভাবে রাত নেমেছে আগেই আজ। দিনভর টিপটিপে বৃষ্টি। কেউ নেই আশেপাশে।
তারপর জানালাম আরো একজনকে। তারা সময় নিলো।
রাত বাজে ১২-১৫, জানলাম তারাও পারছে না!

তারপরই আমরা ঘুড়ি থেকে প্রথমবারের মতোন প্রস্তুতি নিলাম খাবার সংগ্রহের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থার অনেকেই আমরা এই কাজটি করি। কোন অনুষ্ঠান/আয়োজনের খাবার বেঁচে গেলে, তা সংগ্রহ করি এবং সংরক্ষণ করে পরবর্তীতে দুস্থ অসহায় শিশু অথবা আর্তজনের মাঝে বিলিয়ে দেই।

আমি কবি অয়ন আবদুল্লাহকে ফোন দিলাম।
সে ফোন ধরে না।
পরে ফোন দিলাম তুষারকে। তাকে রেডি হতে বলে উবারে কল দিয়ে গাড়ি নিলাম।
রাস্তাঘাট খালি। আমরা দ্রুতই এগুতে থাকলাম। আমরা সূত্রাপুর থানার সামনে পৌঁছলাম পৌনে একটায়। সেখানে অপেক্ষা করছিলো ফাহিম ও দিপ। দেরি না করে দুটি ডেকচি ও ২টি ব্যাগে খাবারগুলো রাখা হলো। একেবারে গরম বিরিয়ানি!
চারপাশ বিরিয়ানির গন্ধে মৌ মৌ!
আমি ফিরে আসার জন্য আবার উবার খুঁজতে লাগলাম। আমাদের তারা ধন্যবাদ দিলো এতো রাতে খাবার সংগ্রহের জন্য। আমরা তাদের কৃতজ্ঞতা জানালাম খাবারগুলো অসহায় মানুষদের মাঝে দেবার উদ্যোগের জন্য।

ফেরার সময়েও রাস্তা খালিই পেলাম।
প্রায় ১০০ জনের বেশী মানুষের জন্য খাবার সংগ্রহ করে ফিরতে পেরে ভালো লাগছিলো। এটা সুখ। আনন্দ তৃপ্তি। যারা এমন কাজে কখনো যুক্ত হননি তারা চেষ্টা করেও এই আনন্দ আর সুখের খোঁজ পাবেন না। আমরা যারা বস্তির শিশু, পথের শিশুদের নিয়ে কাজ করি তারা জানি এ সব শিশুরা একটু ভালো খাবারের জন্য কেমন উন্মুখ হয়ে থাকে। ভাল কিছু পেলে তার কিভাবে খায়, খুব কাছে থেকে আমরা দেখছি।

আমি আর তুষার রাত ২টার দিকে এক রঙ্গা এক ঘুড়ি তে পৌঁছলাম। তারপর সে সব খাবার সংরক্ষণ করে রেখে ঘুমাতে ঘুমাতে বাজলো রাত ৩টা।
ঘুমিয়ে যাবার আগেও চোখে ভাসছিলো- গভীর রাতে সংগ্রহ করে নিয়ে আসা এই খাবার খেয়ে ১০০র বেশী শিশু কি আনন্দ পাবে, কি তৃপ্তি নিয়ে খাবে সে দৃশ্য!
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫৪
১৯টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×