somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরেকটু হলেই চুরি করতুম!!

০২ রা এপ্রিল, ২০১২ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জয় বাবা ফেলুনাথ সিনেমাটায় সৌমিত্রর একটা ডায়লগ মনে পড়ছে খুব।'যার মনে চুরি সেই ত চোর'।পরশু দিন থেকে কথা টা বার বার ঘুরপাক খাচ্ছে মনে,চোর হয়ে গেলাম শেষ পর্যন্ত??


ব্যাপারটা খুলেই বলি।মাস্টার্সের আবেদন করব ঠিক করেছি,নতুন করে পড়ালেখা শুরু করব,বহু কস্টে ব্যাক্তিগত,মানসিক সমস্যা গুলোকে ঝেড়ে কাটানোর চেষ্টা করছি। ১ তারিখ ছিল কোলোন ইউনির ডেডলাইন,আর আমিও এমন ঢিলা পাবলিক যে শেষ দিনেই কাজ কর্ম করব ঠিক করে রাখি।তা ১ তারিখ যে রবিবার,শনিবার পোস্ট করলে তা কোলোন যাবে সোমবার,বাতিল কাগজের ঝুড়িতে খাম চলে যাবে নিশ্চিত।তাই শুক্রবার রাতে মাথা খারাপ করে কাজ করছিলাম।স্টেটমেন্ট অব পারপাস যেখানে ১ মাস সময় নিয়ে লেখার কথা বলে সবাই,সেখানে ৪ ঘ্ন্টায় লিখলাম।কোলোনের প্রোগ্রামটা আমার খুবই পছন্দ হয়েছে,যেমন জিনিস পড়তে চাইছি ঠিক তাই।এটাই চাই আমার। যাই হোক পরদিন দুপুরে কোলোন চলে গেলাম,প্রচন্ড ঠান্ডার মধ্যে অফিস খুজে বের করলাম।শনিবারের অফিস পাড়া খাঁ খাঁ করছে।অফিসের মেইলবক্স নিয়ে একটু সন্দিহান ছিলাম,তাই মেইলবক্সের ঢাকনা খুলে উকিঁ দিলাম,দেখি খামে উপচে পড়ছে,সব একদম আমি যেমন খামে ভরে এনেছি তেমন,কোন খামই জার্মানীর বাইরে থেকে এসেছে বলে মনে হলনা।কি মনে করে দু আন্গুল ভিতরে ঢুকিয়ে একটা খাম কায়দা করে বের করে দেখি,ডাকটিকিট নাই,মানে এক জার্মান ব্যাটার খাম।মেজাজটাই খারাপ হয়ে গেল।ইন্টারন্যাশনাল প্রোগ্রামে তোরা আবেদন করবি ক্যান?? ঐ মুহূর্তেই মন জিঘাংসায় ভরে গেল,হাত ঢুকিয়ে আরো কয়েকটা খাম তুলে নিলে আমার সুযোগ আরো বেড়ে যাবে,হয়ত যে ব্যাটার খাম হাতে নিয়ে আছি সে ব্যাটার জন্যই আমার চান্স হাতছাড়া হয়ে যাবে।বাড়ি নিয়ে গিয়ে দেখতে পারব ব্যাটাগুলোর কোয়ালিফিকেশন কেমন,কি কি লিখেছে সব। পর মুহূর্তেই সম্বিত ফিরে পেলাম,এ আমি কি করতে চাইছি??কোনরকমে খামটা ঢুকিয়ে নিজের খামটাও তার নিচে ঢুকালাম।বেকুবের মত কিছুক্ষণ তাকিয়ে রইলাম মেইলবক্সটার দিকে। নিজেকে বোঝালাম,সুযোগ কপালে থাকলে এমনিতেও হবে,আর না থাকলে আমি সব গুলো খাম সরিয়ে নিলেও পাবনা। আর কেউ না দেখলেও আমার বিবেক ত দেখবে আমি কি করেছি? এখন খুব অনুশোচনা হচ্ছে যে আমি এমন চিন্তাও বা করতে পারলাম কি করে?এমন প্রলোভন,প্ররোচণা আমার মনে এলো কি করে?মানসিক ভাবে কি এতই দূর্বল হয়ে গেছি? আসলেই কি সুযোগের অভাবে আমরা সৎ?

এখন ভাবছি,হয়ত মনে এই কুচিন্তা আসল বলেই সুযোগ পাবনা,খুব খারাপ লাগছে।অনেক আশা নিয়ে ছিলাম এই কোর্সটার জন্য।না হলে আর কিচ্ছু করার নাই,পাগলখানায় যেতে হবে।
১৪টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×