উনি চলে য়াবেন একদিন,জানতাম।গতরাতে য়খন জানলাম,নির্বিকার ভাবে শুনে গেছি,আমার বন্ধুর গলা কান্নায ভেংগে পড়ছে,চুপচাপ শুনছি তার হাহাকার।ক্যান্সার উনাকে নিতে পারেনি,অপারেশনের জটিলতা তাকে নিয়ে গেছে।না....।উনি খুব একটা কষ্ট পাননি নিশ্চয়,ঘুমের মধ্যে চলে গেছেন।আজ ভোরে ফেসবুক খুলতে গিয়ে মনে পড়ল,তার মেযে বিপাশা ত আমার ফেবু ফেন্ড,১০ বছর একই ক্লাশে লেখাপড়া করেছি।না.....বিপাশা আমার বন্ধু হয়ত না,ওর নিজস্ব সার্কেল ছিল,কিন্তু ভাবতে ভালো লাগত আমি হুমায়ুন আহমেদের মেয়ে কে চিনি।ক্লাস ফোরে আমরা রবি ঠাকুরের 'মনে কর যেন বিদেশ ঘুরে মা কে নিয়ে যাচ্ছি অনেক দুরে' কবিতাটা অভিনয করেছিলাম।মহা সুন্দরী বিপাশা গরদের শাড়ি পরে মা হয়েছিল,বাবা কে বলেই হয়ত বিটিভি থেকে কাঠের পালকি জোগাড় করেছিল।সেই পালকির বেহারা ছিলাম আমি,ডাকাতের মুখে বিপাশা কে ছেড়ে পালিযে গিয়েছিলাম।আজ বিপাশার সবকিছু আছে।যে আমেরিকার মাটিতে তার বাবা ক্যানসারের সাথে লড়াই করেছে সেই আমেরিকার আরেক প্রাণ্তে সুখের ঘর সাজিয়েছে সে। বাবা কে কি তার কখনো মনে পড়েনি?সমাজ,সংসার,জীবনের নানা জটিলতায় যে বাবার নাম ও সে মুখে আনেনা,সেই বাবা কে নিয়ে আর বিব্রত হতে হবেনা। নাহ,ওর ফেবু দেখে কিচ্ছু বোঝার উপায় নেই যে বাবা বলে কেউ ছিল,আজ নেই।চলে গেলাম নুহাশের ফেবুতে.....রেস্ট্রিক্টেড প্রফাইল.....কিন্তু চোখ আটকে গেলো নুহাশের প্রফাইল পিকচারে.......হুমায়ুন আহমেদ,গুলতেকিন আর তাদের কোলে ছোট্ট নুহাশ।বুকটা ভেঙে গেলো যেনো। আমাদের সবার পরিচিত এই নুহাশ ছেলেটা,সবাই চেনে বিপাশা শীলা কে.....তোমাদের বাবার কারণেইতো,আজ বাবার জন্য হযত কাদবেনা তোমরা,কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ বিপাশা কে,নুহাশ কে যিনি জীবনবোধ টুকু দিয়ে গেছেন,তারা বাবাকে ভুলবেনা কোনদিন।
আলোচিত ব্লগ
যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?
বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

