somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হোক সে উগান্ডা কিংবা আলু পোড়া খাওয়া!

১৫ ই মে, ২০২২ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফেসবুক বলেন আর ব্লগ, বর্তমানে দুইটা গ্রুপ বাংলাদেশের শ্রীলংকা হওয়া নিয়ে মহা চিন্তিত।



একদল এমন ভাবে বলছে যেন মনে হবে বাংলাদেশ এই আগামীকাল সকালে উঠেই নিজেকে দেউলিয়া ঘোষণা করবে। আর একদল এমন ভাবে বলছে যেন দেউলিয়া দূরে থাক, আম্রিকা কিংবা চীন ও বাংলাদেশের কাছে কোন কিছু না।

কেউ বলছে উগান্ডা, কেউ বলছে আগুনে আলু পোড়া খাওয়ার স্বপ্ন।

দুই দলের কেউই উপলব্ধী করতে পারছে না যে দেশ উগান্ডা হলে জনতা সেই উগান্ডার অধীবাসী, আর কেউ আগুনে আলু পোড়া খাইলে জনগন নিজেরাই সেই পোড়া আলু।

বাংলাদেশে বেশ একটা চালচার দাড়িয়ে গেছে; কোন সিরিয়াস বিষয় নিয়ে ফেসবুক-পত্রিকা সহ বিভিন্ন জায়গায় মজা করতে পারলেই সবার কাজ শেষ।

বিবিসি রিপোর্ট করেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট গত ৪বছররে মধ্যে ৩বছর কিছু ইনকাম করতে পারে নি। এটা আমার আপনার মত জনগনের জন্য বড় একটা বাঁশ। কিন্তু এই বাঁশ খেয়েও জনতা বিবিসির পেজ এ এত এত মজার মন্তব্য করছে যে বোঝাই যায় যে জনতার মগজ পঁচে গেছে।

আমার একজন শিক্ষক ছিলেন, উনি বলতেন যে সব ক্যান্সার সারানো গেলেও ব্রেইন ক্যান্সার সারানো যায় না (ঘটনা সত্য বা মিথ্যা আমি জানি না)। আমাদের মনে হয় ব্রেইনেই ক্যান্সার হয়ে গেছে।

দেশ সিঙ্গাপুর নিউইয়র্ক হবার স্বপ্ন দেখছে অশিক্ষিত-অর্ধশিক্ষিত প্রবাসীদের দিকে তাকিয়ে। আর দেশের উচ্চশিক্ষিত বেকারেরা বসে বসে বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে, আর ফেসবুকে আজে বাজে কমেন্ট করে বেড়াচ্ছে।

ব্লগেও যখন সেই ফেসবুকের ছোঁয়া চলে আসে, তখন বুঝেই নেওয়া যায় যে শিক্ষিত জনতা আসলে শিক্ষিত না!

ইউক্রেণে যুদ্ধ লেগেছে, ইউক্রেণের জনগন পলাচ্ছে ইউরোপ আমেরিকার অন্য দেশ গুলিতে, আর সবাই তাদের কাছে টেনে নিচ্ছে। কিন্তু শ্রীলংকায় পরিস্থিতি যাই হোক না কেন, কেউ কিন্তু শ্রীলংকানদের কাছে টেনে নিচ্ছে না (যদিও কেউ তর্ক করতে পারেন যে যুদ্ধ তো বাধে নি)।

বাংলাদেশের অবস্থা খারাপ হলে সেই আগুনে কিন্তু আলুপোড়া দেশের কেউ খাবে না; খাবে বিদেশীরা।

তাই দেশকে উগান্ডা ঘোষণা দেওয়া আর অন্যরা আলুপোড়া খাওয়ার কথা বাদ দিয়ে এমন কিছু করেন যাতে দেশটা ঠিক ঠাক থাকে।

দিন শেষে এটাই আমাদের দেশ, আমাদের যাওয়ার আর কোন জায়গা নেই।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০২২ দুপুর ১:৫৮
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব হারিয়েও বেঁচে থাকা: একজন রোকসানা রুমার নিঃসঙ্গ গল্প

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬


জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে... ...বাকিটুকু পড়ুন

মিটারে টাকা ভরতে গিয়ে এ কি হলো আমার সাথে। না পড়লে চরম মিস।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১২

বিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×