somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবর খোঁড়া বা কবর @ a grave

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কবর খোঁড়তে গিয়ে দেখা হলো
এক হাঁড়ের সাথে
জরাজীর্ণ কংকাল
চিহ্ন ভিন্ন হাড় হাড্ডির
জঞ্জাল
শত বছরের পুরনো
তার বয়েস
এমনকি হাজার বছরও হবে
আন্দাজ
আজ
ছুঁড়ে ফেলে দিয়ে দুরে
সহস্রায়ু ওই কংকাল
সাফ পরিষ্কার জঞ্জাল
মাটি চাপা দেবো নতুন এক
মাংস পিণ্ড।
তরতাজা এক আস্ত মানব
সুন্দর সুশ্রী মন্ডিত দেহ
সুবাসিত এক শরীর
তার মোহ
মায়াময় চাহনীর
দু’টি চক্ষু
যার চাহনিতেই ভালবাসার বন্ধনে
হতো বদ্ধ
হতে বাধ্য
যুবা কিবা বৃদ্ধ
এমন এক
লালায়িত মায়াময়ির
কোমল শরীর
যার বয়েস কিনা এই গ্রহ কুঞ্জে
মাত্র বিশ-কি-বাইশ
অথবা ত্রিশ-কি-পঞ্চাশ
আশি, না হয় আরও ঢের বেশি
আজ নতুন এই মাংস পিণ্ডকে
ধবধবে বক সাদা কাপড মোড়িয়ে
স্বজন-স্বজনিরা বুকে জড়িয়ে
মাটি চাপা দিয়ে ফিরে যাবো ঘরে
রেখে দেবো অশ্র“জল
স্মৃতি চিহ্ন
হৃদয়ে অন্তরে ।
ঢের দিন পরে
ভুলে যাবো তারে
আবার হবে শুরু
আরেক কবর খোঁড়া।
অপসারিত হবে আরেক কংকাল
নূতুন মাংস পিণ্ডের খুঁজে
যারা ছুটেছিলো এতো দিন
আজ দিনের কোন এক প্রহরে
প্রাণ উড়ে গেলো বলো
আমায় অনেকটা জোর করে ধরে
বক সাদা কাপড় মুড়িয়ে
আধকোলে শুয়ে দিলো
নতুন খোঁড়া ওই কবরে ॥

৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাস্ততম শহরে এক ছুটির দিন

লিখেছেন ঢাকার লোক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

নিউ ইয়র্ক দুনিয়ার অন্যতম ব্যাস্ততম শহর। বলা হয় The City that never sleeps! এরই মাঝে এবার মিলে গেলো এক ছুটির দিনে পিকনিকে যাওয়ার সুযোগ। শহরের সীমানা ছেড়ে প্রায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৯

লিখেছেন রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭



সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর বক্তব্য। কিছু গুরুত্বপূর্ণ কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১০


জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

×