পথ পরিচয় জানা নাই
...তবুও
আমি সূর্যের কাছে যেতে চাই।
পথ ফেলে এসেছি আমি
পথের ধুলো এখনো পায়ে লেগে আছে
ধুলো দিয়ে কী পথ পরিচয় হয়?
গোধূলি অন্ধকারে আকাশের তারা গুনা যায়
তারা দেখে রাত কত হল বলা যায়
ধুলি দিয়ে পথ বলা দায়।
অন্ধকার এলে আলো পালায়!
নাকি আলো জ্বালালে অন্ধকার পালায়
আজো বলা দ্বায়।
আলো বলে, আমি এসেছি বলে
আন্ধার পালিয়েছে
...আন্ধার বলে,
আলো তাড়িয়ে আমি আমার অস্তিত্বের জানান দিলাম।
কে বলে কার কথা ঠিক
আলো না আন্ধার!
এ বিশ্বে দু জনেরই সমান অধিকার
সমানাধিকার!
আলোতে কর্মব্যস্ততা শেষে
মানুষ আন্ধারির পিছে ছুটে
আলো শেষে সবাই আন্ধারেই আসে।
সূর্য ডুবে সূর্য ওঠে
আলো আন্ধার তার ডানে-বাঁয়ে আশে পাশে।
আন্ধারকে বলেনা সূর্য
তুমি আজ আলোর উপরে এসোনা
আলোকে বলেনা সূর্য
তুমি আজ আন্ধার তাড়িয়ে বাসর রাতকে ভেঙ্গোনা।
...কিন্তু আমি?
আন্ধার আর আলোর মাঝামাঝি
এক হিজিবিজি আবাস
বাসর ছাড়া বসবাস।
দু টানায় রয়েছি আমি
অস্থির জীবন!
আলোও সস্থি দিতে পারেনা
আন্ধারকেও আমার অসহ্য
মাঝা মাঝিতেও সব আবর্জনা আর বর্জ্য।
সূর্যের কাছে গেলাম
হাতা পুড়ে যায়
চোখেও জ্বলুনি ধরে
...সূর্য বলে
জল ছাড়া সূর্যের কাছে আসতে নাই
জলের কাছে গিয়ে আমি বিমুখ হই বারবার
সূর্যের জ্বালুনিতে বাস্পায়িত তার জীবন আবাস
সেও বলে, সূর্যের কাছে যেতে নেই।
তবু আমি সূর্যের কাছে যাই আবার,
শেষ অবধী আমি জ্বলেপুড়ে ছারখার।
এত পুড়েও সূর্যের জ্বালানি শেষ হয়না
সূর্য কাঁপুনি দিয়ে বলে,
তুই পুড়ে ছারখার
তুর ভালবাসাত পুড়ল না কোনবার!!
আলোচিত ব্লগ
ব্যাস্ততম শহরে এক ছুটির দিন
নিউ ইয়র্ক দুনিয়ার অন্যতম ব্যাস্ততম শহর। বলা হয় The City that never sleeps! এরই মাঝে এবার মিলে গেলো এক ছুটির দিনে পিকনিকে যাওয়ার সুযোগ। শহরের সীমানা ছেড়ে প্রায়... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৯

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন
রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর বক্তব্য। কিছু গুরুত্বপূর্ণ কথা।

জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন
গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।