somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সফল চিকিৎসক হিসেবে সরকার, ব্যর্থ রোগী হিসেবে বিরোধী দল

০২ রা জুন, ২০১১ সকাল ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

View this link

দুই দিন আগে সরকারের চিকিৎসক ভাবমূর্তির একখানা চিত্র তুলিয়া ধরিয়াছিলাম, যাহা View this link এ ক্লিক করিলে জানা যাইবে।উল্ল্যেখ করা যদিও বাহুল্যতা তবু লিখিতে শরম নাই সেই কল্পিত চিত্রে আর্তের ভূমিকার বিরোধী দলের পোক্ত অবস্থান ছিল। শুধু আর্ত বলিলে আর্ত শব্দটির শব্দার্থের ব্যাপ্তির কাছে অনেকেই স্বাদু জলের মীনের ন্যায় খাবি খাইতে পারেন। তাই খোলাসা করিয়া বলাটাই শ্রেয়। যৌবনের তাগড়া উম্মাদনার খপ্পরে পড়িয়া অনেক যুবা যেমনি করিয়া যৌবনের রস হারাইয়া ফেলে তেমনি করিয়া বিরোধী দল তাহাদের যৌবনের শেষ প্রান্তে চলিয়া আসিয়াছিল। আমার আগের লেখায় আমি বর্ণনা করিয়াছিলাম কী ভেলকিবাজি দেখাইয়া সরকার চিকিৎসকের বেশে বিরোধী দলের এহেন ঝিমানি রোগের পথ্য প্রদান করিয়াছিল। 'তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল'-এ্রইরুপ পথ্যের কার্যকারিতা আমি বলিয়াছিলাম সময়ের সহিত গুনোত্তর ধারাপাতে বর্ধিত হইবে। বাস্তবিক তাহাই ঘটিয়াছে। বিরোধী দল তাহার অধুনালুপ্ত যৌবনের উম্মাদনা পুনরায় ফিরিয়া পাইতেছে। ইহা প্রমান করিবার নিমিত্তে আগামী রোববার হরতাল আহবান করিয়াছে । আমাদের সম্মুখে যাহাই ঘটে তাহাই আমরা সত্য বলিয়া ধরিয়া লই। তাহার পরেও কেমন জানি খটকা লাগিতেছে, হস্তাঙ্গুলি ফড়কাইতেছে। বুঝিতে পারিতেছি না ইহাতে কি রোগী সফল হইল অথবা চিকিৎসক ব্যর্থ হইল নাকি চিকিৎসক সফল হইল, রোগী ব্যর্থ হইল ? ইহার বিচারকার্যের গুরুভার সময়ের কাছে সমর্পন করিলে অতি সহজেই একখানা অনির্দিষ্ট উপসংহারের যবনিকা অংকন করা যায়। তদ্যপি এই অভাজনের নিকট কেন জানি মনে হইতেছে চিকিৎসক এবং রোগী দুই পক্ষই সফলতার জয়মাল্য গর্দানে চড়াইয়াছেন, আর যাহাদের আমি আগের লেখায় 'গোপাল দর্শক' বলিয়া কটাক্ষ করিয়াছিলাম তাহারাই কেবল ব্যর্থতার কালিমা সফলতার সহিত মুখমন্ডলে লেপন করিয়া যাইতেছে। সরকার, বিরোধী দল এবং জনগনের এইরুপ মাদারির খেল কিন্তু মন্দ জমিতেছে না ! কোন চতূর্থপক্ষ ইহাতে অবশ্যই পুলক অনুভব করিতেছে এবং এই মাদারির খেল তাহারাই নিয়ন্ত্রন করিতেছেন।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১১ সকাল ৭:৩৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×