somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টি (নপেথ্য কাহিনী - ১)

২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলেটি অসাধারন ব্যক্তিত্বের অধিকারী, মেয়েটি সেখবর জানত। সে আরো জানত শুধুমাত্র সিচুয়েশানের শক্ত কঠিন দেয়ালটাই ছেলেটিকে তার আপন প্রতিভা প্রকাশে প্রচন্ড বাধা দিচ্ছে। কোথাও একটা ছন্দপতন আছে-কিন্তু সেটা যে ঠিক কোথায় মেয়েটি তা ধরতে পারেনি। ছেলেটির বুকের মধ্যে খুব গভীরে একটা ক্ষত আছে। কিন্তু সেই ক্ষতটার উৎসের কারন কিংবা সেই ক্ষতের নির্ভুল পরিমাপটা সে তখনও পায়নি। ঠিক তখনই এক আলো-আঁধারি প্রহরে মেয়েটির সঙ্গে তার পরিচয়। প্রথম দিন পরিচয়ের শুরু হতে সাবলীল আলাপ শেষে মেয়েটি আবিস্কার করলো, ছেলেটি ভাল বক্তা, মনোযোগী শ্রোতা, কঠোর ব্যক্তিত্ববান, পরের ভালোত্ব প্রচারে নিরঙ্কুশ প্রশংসায় পঞ্চমুখ এবং সে একজন ভাল অভিনেতাও বটে। নিজের অসম্ভবরকম ব্যক্তিপ্রতিভা এবং তার একান্ত নিজের জগৎটাকে পরম রক্ষনশীলতায় কাভার দিয়ে গেল, মনে মনে হাসল মেয়েটি। ওর নিজের একটা কষ্টবোধের ব্যাপার ছিল। বেলকুনির চেয়ারে বসে রাতের আকাশের তারা গোনা, বিকেলের মিঠেল রোদে দুরের হোগলাবনে বকের সারির মেলা আর পথে-ঘাটে, বাগানে-ছাদে ছড়িয়ে থাকা অসংখ্য ঘাসফুলের সমারোহ ওকে প্রচন্ড টানে। রাতজেগে ওর চোখের কোলে কালি পড়ে যায়। স্বজনেরা মেয়েটার পাগলামিতে বিরক্ত হয়, প্রতিবেশীরা স্বচ্ছ নিন্দার বীজ পোতে মেয়েটিরই আঙিনায়। আর যারা খুশি হয়-আকাশের চাঁদ, নক্ষত্ররাজি, নির্মল হাওয়া, নিচ্ছিদ্র অন্ধকার। ওরা কথা বলে দিনমান মেয়েটির সাথে।

হঠাৎ একদিন আবিস্কার করে মেয়েটি, ওর দিনমানের ভাবনায় কেমন করে যেন ঢুকে পড়ে ছেলেটি। আকাশের চাঁদ ফ্যাকাশে হয়, ঘন কুয়াশায় চাপা পড়ে নক্ষত্ররাজি, মৃদুল হাওয়া রুপ নেয় প্রচন্ড তীব্রতায় আর নিচ্ছিদ্র অন্ধকার যেন পুরোপুরি গ্রাস করে ফেলে ওর একাকীত্বের চরম যন্ত্রনা। মেয়েটি হঠাৎই যেন এক অভিশপ্ত জীবন থেকে এক আলোকময় স্বর্গীয় ভূবনে চলে আসে। স্বপ্নে-স্বপ্নে সে গড়ে তোলে এক চমৎকার রাজপ্রাসাদ। ছেলেটিকে নিয়ে সে কল্পনায় বিভোর হয়। মেয়েটি যখন পুরোপুরি নিমজ্জিত তার স্বপ্নে তখনই একদিন ছেলেটি বলে, "আমার আত্মা গচ্ছিত আছে এক রমনীর হৃদয়ে”। ভেতরে ভেতরে প্রচন্ড হোঁচট খায় মেয়েটি, আর কষ্টের কুয়াশারা বৃষ্টি হয়ে ঝরে অনবরত।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×