somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসেন, ভয়ে কাঁপি

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার কোন এক বিশাল ভূমিকম্পের ঝাকাঝাকি কাঁপাকাঁপিতে বেশ ভয় পেয়ে যান জেমস। তারপরেই তিনি গেয়ে ফেলেন তার বিখ্যাত গান “ঝাকানাকা ঝাকানাকা দেহ দোলানা” গানটি।
( ইহা একটি ভূয়া কথা)
এখন বলি একটি সত্য কথা। আমাকে যদি কেউ বলে স্বরনকালের ভয়াবহ ভূমিকম্প কোনটি? আমি এক মূহুর্ত চিন্তা না করে বলে দেব, ১৮৯৬ সালের কুখ্যাত ‘দি গ্রেট ইন্ডিয়ান আর্থ কোয়েক’ এর কথা। ২২ জুন বিকাল বেলা আসামের গোয়ালপাড়ায় যে ভূমিকম্পের উৎপত্তি তার আফটার শক স্থায়ী ছিল কয়েক দিন পর্যন্ত। তা কি পরিমানের শক্তিশালী ছিল একটু আন্দাজ করেন-
*বুড়িগঙ্গা নদীর দিক পরিবর্তন হয়ে যায়।
*আহসান মঞ্জিলের দক্ষিনের বারান্দা ধ্বসে যায়।
*সেই সময়ে সিলেটের প্রায় ৬০০ বাড়িঘর সম্পুর্ন ভেঙ্গে যায়। আসামের দুটি কাঠের ঘর বাদে সমস্ত দালান ভেঙ্গে পড়ে।
*ধারনা করা হয় সিলেটের বিশালাকার হাওড়ের বিস্তৃতির পেছনে এই ভূমিকম্প এবং তার আফটার শকের প্রভাব রয়েছে।
*ব্রিটিশ কর্মকর্তা টম লা টাচি নামের এক বউ পাগলা তার বউয়ের কাছে চিঠি লেখে, ভূমিকম্পের সময় মাটির নিচ থেকে প্রচন্ড আওয়াজ আসে, তা ছিল সমুদ্রে পূর্নবেগে চলা জাহাজের ইঞ্জিনের শব্দের মত। এর ভয়ে ঢাকায় অনেক মানুষ হিস্টিরিয়ায় আক্রান্ত হয়।

চিন্তা করেন অবস্থা, গত এক বছরে যে তিনটা ভূমিকম্প আমাদের দেশে হয়েছে, নিঃসন্দেহে এগুলো থেকে ওই ভূমিকম্প ছিল বেশী ভয়াবহ। আল্লাহর কি রহমত, আমি সে সময় দুনিয়ায় ছিলাম না।

এখন আসি আসল কথায়, আগে ভূমিকম্প তেমন একটা ভয় পেতাম না। এমনকি নেপাল ভূমিকম্পের সময় আমি রুম থেকে বের হইনি। কিন্তু নেপাল ভূমিকম্পের পড়ে, ইন্টারনেটে যেভাবে ভূমিকম্প নিয়ে সুন্দর সুন্দর লেখা প্রসব করা হয়েছে তা পড়তে পড়তে আমার কলিজার ‘তাক্কত’ কমে গেছে একদম। তার উপর কোথাকার কোন বৈজ্ঞানিকরা ঘোষনা দিয়েছেন, প্রায় একশ বছর পর পর বড় ভূমিকম্প গুলো রিপিট হয়। এখন ভূমিকম্প হলেই মনে হয়, এটা কি সেই ভূমিকম্পের রিপিট?

আজকের ভূমিকম্পের সময় কাঁপতে কাঁপতে যখন ঘর থেকে বের হই তখন মনে হলো, আমি একা এত ভয় পাব? তাই জানা কথা গুলো আপনাদেরও জানিয়ে দিলাম। বাকিটা আপনারা নেট থেকে জেনে নিবেন। সামান্য হলেও মনের মধ্যে ভয় ঢুকবে আশা করি। মশলা হিসেবে একটা অনুরোধ, সান এন্ড্রেস নামের একটা ছবি আছে ভুমিকম্প নিয়ে। রাতে একা একা বসে সেই ছবিটাও দেখে নিবেন।
হ্যাপি কলজে কাঁপাকাঁপি :p
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের অবস্থা নিয়ে আলাদা গুরুত্ব দেয়া দরকার

লিখেছেন অপলক , ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৫



পাহাড়ীদের হাতে এখন প্রচুর টাকা। সে টাকার যোগান প্রত্যাক্ষ বা পরোক্ষ ভাবে আমরা সমতলের জনগন দিয়েছি। পাহাড়ীরা এখন জাতীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। তাদের মাঝে প্রচুর উচ্চ শিক্ষিত... ...বাকিটুকু পড়ুন

চলার পথে ক্ষণিক দেখা – (১১)

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০২

পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০


অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।

আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০২

লিখেছেন রাজীব নুর, ২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০২



আমাদের চারপাশে অনেক কিছু আছে।
যা আমরা দেখতে পাই না। ব্যাকটেরিযয়া, ভাইরাস, ডার্ক ম্যাটার, অণু ও পরমাণুর কথা বলছি না। আমি বলছি, মৃত মানুষের কথা। প্রতিদিন বিশ্বে গড়ে দেড়... ...বাকিটুকু পড়ুন

×