কখনো পুরো মাসে একবার বা দু'বার দেখেছি তোমায়
কখনো বছরে....
জমা গল্পে... ফুটপাতে.... হাঁটতে হাঁটতে
স্বপ্নালু মন...পায়ে ঝিন..
হাতের ভাঁজে...মুখোমুখি আলাপ।
ছবির হাটে ঠান্ডা হয়ে আসা চায়ের কাপে
এখনও ধোঁয়া উঠে।
শুধু মুখোমুখি গল্পে নেই আমরা...
ঘাসের দিগন্তে নেই আর আমরা...
এখন আর বহুদিন দেখা হয়না,
এখন আর ইচ্ছে হলেই দেখা হতে নেই..কথা নেই।
অভিমান আর বেদনার দৌড় ভালোবাসাকেও হার মানিয়েছে।
এখন শুধু পাখি হতে ইচ্ছে করে...
সদূরে উড়ে যাওয়া....দু:খ ধুয়ে যাওয়া পাখি।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



