মর্তে ল্যান্ডিং
০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রভুর হুকুম হয়ে গেছে। এখুনি পৃথিবীতে ল্যান্ড করতে হবে। আমার বাহক সিলেক্ট হয়ে গেছে। পুরোদমে চলার পূর্বে আমাকে কয়েক মাস থাকতে হবে 'মা' নামক এক হ্যাংগারে। এখানে আমাকে উপোযগী করা হবে বিপদসংকুল-ভিবিষিকাময়-লোভী-প্রতারনাময়-প্ররশ্রীকাতর এক দুঃসহ পরিবেশে জীবন অতিবাহিত করার জন্য।
এটা আমার যাত্রার দ্বিতীয় পর্যায়। এখানে আমি ঐ মা নামক প্রানীর শরীরের রস চুষে বড় হব। তাকে কয়েকটা মাস অবর্ণনীয় কষ্ট দিব। সে আমাকে পরম যত্নে বহন করে বেড়াবে। আর আমি তাকে মাঝে মাঝে আমার খেয়াল খুশি মত লাথি-গুতো দিব। তার খাবারের রুচি থাকবে না জোর করে খাবে, আর আমি রক্ত চোষার মত তা টেনে নিয়ে আমার চাহিদা মেটাব। সে উঠতে বসতে তার শরীরের প্রতিটা কোষের খবর হয়ে যাবে যে সে আমাকে বহন করে বেড়াচ্ছে। আর আমি তাকে শুশব, ঘুমাব - থাকব আমার মত জমিদার হালে। অবহেলে লাথি মারব তার তলেপেটে - তার জান বেরিয়ে যাওয়ার দশা হবে। একটু বোর লাগছে তো সর্ব শক্তিতে, গুতো মেরে বসব তার হৃতপিন্ড বরাবর - ব্যাথায় ককিয়ে উঠে সে মা নামক অসহায় প্রানীটি হয়ত দাড়ানো থেকে বসে পড়বে। আমার সামান্যতম দয়া হবে না। আমি হয়ত পাশ ফির ঘুমিয়ে পড়ব।
আমি জানি না ঐ মা নামক আমার দাসিটি কারো আদরের দুলালী বা কারো সোহাগী বউ হবে। তবে হয়ত বেচারার একটু রক্ষা হবে। আর যদি সে কোন পাশন্ড পুরুষের বউ হয় তো তার সেই কষ্ট বেড়ে যাবে অযুত-নিযুত গুন।
আমার এই রুহ জগত থেকে যাত্রা শুরুর আগে খারাপ লাগছে কিরকম এক কৃতঘ্ন পরিচয়ে আমি শুরু করব আমার দ্বিতীয় যাত্রা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন