somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সামিউল ইসলাম বাবু
অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,তেমনি অপরিকল্পিত শিক্ষাব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতি তৈরী সম্ভব নয়।আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা চাই,বর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।

মুসাফির (এক)

২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনে প্রথম নিজ জেলার বাহিরে বেড়াতে যায় ১৯৯৫/৯৬ সালের দিকে।তখন যোগাযোগ ব্যবস্থা বেশ খারাপ ছিলো।

আমার ছোট দাদুর সাথে। ছোট বেলায় বাবা মায়ের পরে সবচেয়ে বেশি যার আদর পেয়েছি সেটা আমার ছোট দাদু আর দাদীর কাছে।

দাদার সাথে ঘুরতে গেছিলাম ফুপুর বাসা কুষ্টিয়া জেলার রাধানগর (চরপাড়া) গ্রামে। গ্রামটা বেশ ব্যতিক্রম ছিলো। আসপাশের এলাকা থেকে এটা বিচ্ছিন্ন ছিল। কারণ, রাস্তা ঘাট ভালোনা।এক পাশে ছিল বাওড়, অপর পাশে মরা নদী(আঞ্চলিক ভাষায় গাং) ।

গ্রামটা ছিল ঝিনাইদহ কুষ্টিয়া জেলা সিমান্তে। পাশেই চুয়াডাঙ্গা জেলা। সেখানেও আছে এক বড় বাওড়। বাওড়ে অনেক বড় বড় মাছ পাওয়া যেতো।
আর বাওড় এলাকা গুলোতে অনেক বনজঙ্গল থাকায় বেশ ভুতুড়ে এলাকা হয়ে থাকতো।

৯০এর দশকে যেসব এলাকা সন্ত্রাস প্রবণ ছিলো তার মধ্যে রাধানগর চরপাড়া, কায়েত পাড়া, এলাকা উল্লেখযোগ্য। সিমান্ত দিয়ে সহজে অস্ত্র চোরা চালান আসতো।

তৎকালীন সময়ে জাসদ, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি, হক বাহিনি যথেষ্ট ত্রাস সৃষ্টি করে, পার্শ্ববর্তী এলাকা এবং আশপাশ জেলায়। আর এদের অখড়া ছিলো জেলা সিমান্তবর্তী এলাকা ও রিমোট এলাকা।

তবুও, রাধানগর মনে পড়ার মতো একটা গ্রাম ছিল। কারণ ভূ-প্রকৃতিগত কারণেই এলাকাটা ভালো লেগেছিল। বড় বড় বাঁশ বাগান। মাঠকে মাঠ পানের বরজ। মরানদী ও বাওড়।ডিঙ্গিনৌকা ও নৌকায় মাছ ধরা। বড় বড় মাছ খাওয়া, মাটির নিচের বিশেষ আলু(মেটে আলু- আঞ্চলিক ভাষায়) যা আমাদের এলাকায় তেমন একটা ছিলো না।

বেশ ভালোই উপভোগ করেছিলাম সফরটা।


রাধানগর গ্রামের একটা বাস্তব ঘটনা
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:২৭
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাভ কার হলো?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে মে, ২০২৬ ভোর ৬:১৮


দীর্ঘদিন একটি দল রাষ্ট্রক্ষমতায় থাকলে, সরকারের ভেতর এক ধরনের সুবিধাভোগী শ্রেণি তৈরি হয়। তারা নিজেদের স্বার্থ রক্ষায় দেশের প্রকৃত অবস্থা আড়াল করতে ব্যস্ত থাকে। বাংলাদেশেও সেই বাস্তবতা ছিল।
২০২৪ সালের আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

হায়রে জীবন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে মে, ২০২৬ সকাল ৮:৫৬

হায়রে জীবন!

যারা বছরের পর বছর রাষ্ট্রক্ষমতার ছত্রছায়ায় থেকে মানুষ গুম করেছে, নির্যাতন করেছে, পরিবার ধ্বংস করেছে, রাষ্ট্রকে ভয় ও আতঙ্কের কারখানায় পরিণত করেছে- তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন আজ “ভিআইপি আসামি”।
কারাগারেও... ...বাকিটুকু পড়ুন

রসময় গালগল্প

লিখেছেন রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮



প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।

আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!... ...বাকিটুকু পড়ুন

ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

লিখেছেন শাওন আহমাদ, ২৪ শে মে, ২০২৬ বিকাল ৩:২১



ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

×