somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সামিউল ইসলাম বাবু
অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,তেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,বর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।

দূরে থেকেও কাছে আসা

২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বেশ কয়েকবার শহীদ ওসমান হাদিকে লিখতে গিয়ে, সেই লেখা আবার মুছে দিয়েছি।
প্রথমে ভাবলাম একটা কবিতা লিখি। ৮/১০ লাইন কবিতা লিখে আর লিখিনি।কারণ তার বেক্তিত্বের সাথে সেই ভাবে মেলাতে পারিনি।
তাকে নিয়ে একটা পোস্ট করবো সিদ্ধান্ত নিলাম, সেটাও আর শেষ করতে পারিনি। লিখে ড্রাফট করে রেখে দিয়েছি।

আসলে শহীদ ওসমান হাদী ভাইয়ের চলে যাওয়াটা কোন ভাবেই মেনে নিতে পারিনি।
ওসমান হাদীর কথা মাঝে মাঝে শুনতাম। কথা গুলো যৌক্তিক তাই মন দিয়ে শুনতাম। কিন্তু যখন গালাগালি করতো তখন একটু খারাপ লাগতো। পরে আর শুনতাম না। স্কিপ করে চলে যেতাম।
মাঝে মাঝে মনে হতো এই ছেলে হতো সমস্যাই পড়বে। কেও না কেও হয়তে এরে বিপদে ফেলবে। কারণ আবরারকেও শহীদ করা হয়েছিলো একই কারণে।
কিন্তু সেটা এভাবে হবে এতো দ্রুত হবে বুঝিনি কখনো। তাই মনটাকে কোন ভাবেই বোঝাতে পারিনি।

কাজে ব্যস্ত ছিলাম। অনলাইনে আসা হয়নি। সন্ধায় ফেসবুকে ঢুকে দেখি হাদী ভাই গুলি খেয়েছে। বিশ্বাস করেন, এটা কোন ভাবেই মেনে নিতে পারিনি। সারা রাত এবং পরের দিনও মন খারাপ।

কেন মন খারাপ, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। রাতে ঘুমের ঔষধ খেলাম। তাতেও কোন ফল হলো না। সকালে ফ্লুপেন্টিকজল খেলাম, দুপুরের পরে দেখি একটু মাথা ঠান্ডা হলো।

আসলে আমি হাদিকে কখনো ওইরকম গুরুত্ব দেয়নি। কারণ সে কিছু করতে পারবে বলে মনে হয়নি।
কারণ বাংলাদেশের মানুষ হিসেবে এবং পলিটিক্যালি সচেতন - রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হওয়াই যা বুঝি এবং উপমহাদেশের রাজনীতি নিয়ে একটা আলাদা অনুসন্ধান ও ইন্টারেস্ট থাকায় যা দেখেছি ও বুঝেছি- এর অভিজ্ঞতা ভালো ছিলো না।

তাই হাদী ভাই যে কিছু একটা করতে পারবে বিশ্বাস হয়নি।

কিন্তু হাদী ভাই গুলি খাওয়ার পরে এবং তার শাহাদাতের পরে যতটুকু জেনেছি, শুনেছি এবং ভিডিওতে তার যা আলোচনা দেখেছি, তাতে আমার অবজারভেশন হলো তিনি তার সিদ্ধান্ত ও চিন্তার ব্যাপারে বেশ সচেতন ছিলেন এবং চ্যালেঞ্জ ছেড়ে দোওয়া লোক তিনি নন। কাওকে পরোয়া করতেন না। যারা শহীদ হতে চান তারাকি কাওকে পরোয়া করেন? "এই গুনগুলোই তাকে একজন কিংবদন্তি মানুষ করে তুলেছে, এবং অল্প সময়ের মধ্যে দেশের তথা সারা পৃথিবীতে প্রতিবাদীদের জন্য এক অনন্য দৃষ্টান্ত করে তুলেছে"।
আহ্ ভাবতেই কষ্ট লাগে, আমরা এক অমূল্য রতন হারিয়ে ফেললাম।

এমন মানুষ আরও পাওয়া বেশ কষ্ট সাধ্য হবে এবং জাতি পরবর্তী শতাব্দীতে আর একটা হাদী পাবে কিনা সন্দেহ।

তবে, কথা হচ্ছে -হাদীর এই চীন্তা সকল সচেতন, দেশ প্রেমিক জ্ঞানী মানুষের মনে দাগ কেটে দিবে এবং আগামীর ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় এই ত্যাগ এক বিরাট ভূমিকা রাখবে। যা এখন কল্পনাও করা অসম্ভব
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৪২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×