somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই আন্দোলন আজ শুধু ব্লগার বা তরুণদের নয়, শিশু-কিশোর-তরুণ-বৃদ্ধ সবার । এত মানুষের চাওয়া, একটাই দাবি বৃথা যেতে পারে কি?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই ছবিটি শাহবাগ আন্দোলনের প্রতীক । অসাধারণ এই ছবিটি তুলেছেন অভিজিত নন্দী ।

গতকাল শাহবাগ চত্বরে লাখ লাখ সচেতন বাঙ্গালীর মাঝে দাড়িয়ে জাতীয় পতাকা হাতে যখন স্লোগান ধরছিলাম, তখন পতাকাটিকে খুব বেশি ভারী মনে হচ্ছিল । ঠিক তখনি উপলব্ধি করলামঃ আমি এদেশের, এদেশ আমার । এদেশের তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে এ জাতীয় পতাকা যেকোন মূল্যে রক্ষার দায়িত্বও আমার । আর সেজন্যই আজকের এই ঐতিহাসিক আন্দোলনে থাকাটা আমার একান্ত দায়িত্ব ।

মুক্তিযুদ্ধ আমি দেখিনি, শুধু গল্প শুনেছি । মুক্তিযোদ্ধা বাবার লেখা কবিতা ও ফরিদপুরে মুক্তিযুদ্ধের দলিল "কমলের একাত্তর" উপন্যাস পড়ে কিছুটা ধারনা পেয়েছি মাত্র । সেই সময়ে জন্ম নিতে পারিনি বলেই ঐতিহাসিক মুক্তিযুদ্ধে আমি অংশ নিতে পারিনি, রাজাকার-হানাদার বধ করতে পারিনি । এখন সুযোগ এসেছে, সুযোগ এসেছে এই প্রজন্মের মুক্তিযুদ্ধে অংশ নেবার । এদেশের মাটিতে রাজাকারের কোন ঠাই নাই । এটি শুধু কথায় নয়, বাস্তবে রূপ দিতে হবে । তাই শাহবাগে আসুন । এসে দেখুন, এত এত মানুষ, এই জনসমুদ্রও, এই বাংলা আজ এক হয়েছে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে । এসেই দেখুন, সমবেত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে স্লোগান ধরুন । গ্যারান্টি দিচ্ছি মাত্র পাঁচ মিনিটে আপনার রক্ত গরম হয়ে উঠবে, মাথায় উঠে আসবে সে রক্ত । আপনি নতুন করে উপলব্ধি করতে পারবেন আপনি কি এবং কে; দেশের এই পরিস্থিতিতে আপনার করণীয় কি? আমার তো মনে হয় কোন শিবিরকর্মীকেও যদি এখানে কিছুক্ষণ রাখা যায়, তাঁর ধোলাই হওয়া মগজ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবে । তাই, আর দেরি নয় । চলে আসুন শাহবাগে । আসুন ইতিহাসের অংশ আমরাও হই । আসুন রাজাকারের ফাঁসির দাবিতে হুংকার তুলি -

"এক দফা এক দাবি,
বাংলার মাটিতে রাজাকারের ফাঁসি ।"

জয় বাংলা ।
-------------------------------------------------
একটু আগে জগন্নাথ হলের ভেতরে বাচ্চা কণ্ঠে শ্লোগান শুনতে পেলাম- "কাদের মোল্লার ফাঁসি চাই!"

অনুসন্ধিৎসু চোখ নিয়ে কাছে গিয়েই দেখতে পেলাম কর্মচারীদের পিচ্চি ছেলেমেয়েরা কিছু খালি পানির বোতল, একটি ছোট ঢোল আর করতাল নিয়ে মিছিল করছে! মিছিলের শ্লোগান ধরছে যেই ছেলেটি তার বয়স ৭ এর বেশি হবেনা । মিছিলের শ্লোগানে যে জোর, আর এই শিশুদের কণ্ঠে যে দৃঢ়তা সেটি আসলেই দেখার মতো!

শাহবাগের গণ-আন্দোলন এদেরকেও সবাক করেছে । আমরা ব্লগাররা সেদিন মঙ্গলবার যখন এই আন্দোলন শুরু করি তখনো আমাদের বিশ্বাস ছিল এমনটিই হবে, সবাই আমাদের সাথে থাকবে । এই আন্দোলন আজ শুধু ব্লগার বা তরুণদের নয়, শিশু-কিশোর-তরুণ-বৃদ্ধ সবার । এত মানুষের চাওয়া, একটাই দাবি বৃথা যেতে পারে কি?
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×