স্কুলের সেই কলম-কলম খেলা! মনে পরে?
১২ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্কুলে ক্লাসের ফাকে কলম-কলম খেলার কথা মনে পরে?
আজ বন্ধুদের আড্ডায় হঠাৎ মনে পরে গেল । সেই যে মধুর দিনগুলো! সেই যে স্যারের আসতে দেরি হলে, কিংবা টিফিনের সময় বন্ধুরা মিলে টেবিলে কলম-কলম খেলতাম! হাতের আঙ্গুলের সে কত রকমের কৌশল আর কত রকমের কলম! মাঝে মাঝে এমন অবস্থা হতো যেন কলম টোকা দিতে দিতে আঙ্গুল ব্যাথা হয়ে যেত! তবুও খেলা থামত না । কলম খেলার টুর্নামেন্টও আয়োজিত হতো তখন । প্রথমে একই শ্রেণীকক্ষে, তারপর চার দেয়ালের গণ্ডি পেরিয়ে পাশের ক্লাসের সাথে, এরপর আস্তে আস্তে একসময় সমগ্র স্কুলে! তবে এই টুর্নামেন্ট ছিল অনানুষ্ঠানিক । পুরস্কার হিসেবে থাকতো সুন্দর সুন্দর কলম আর কত মজার মজার চকলেট!
কি যুদ্ধটাই না লাগতো তখন কলম নিয়ে । মাঝে মাঝে তো কলমের খাপ দিয়েও খেলা চলতো! ছোটবেলার এইসব ছোটখাটো মধুর স্মৃতি কখনও ভুলে যাবার নয়, পুরাতন হবার নয় । দিন যতই সামনের দিকে যায়, আমরা ততই পিছে ফিরে ছোটবেলার মধুর সময়গুলোকে স্মরণ করে অন্যরকম এক তৃপ্তি পাই ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন