তোদের ভাষায় এইসব "ফকিন্নির পুতেরা" গরিবের টাকায় যেমন খেয়ে-না খেয়ে পড়ে, ঠিক তেমনি পড়ালেখা শেষ করে দেশের সেবাতেই কাজ করে । এরা টিউশনি করে খুব কষ্টে পড়ালেখা করে । তোদের মতো লাখ লাখ টাকা খরচ করে বড়লোকের কিন্ডার গার্টেনে পড়ে আবার চাকুরীতে গিয়ে সেই টাকা উসুলের ধান্দা করেনা ।
আমি বরাবরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে গর্ব বোধ করি । এর জন্য কেউ আমাকে ফকিন্নির পুত বললেও আমার আপত্তি নেই । বড়লোকের বখাটে ছেলে হবার চেয়ে "ফকিন্নির পুত" হওয়া অনেক বেশী গর্বের ।
[বিঃ দ্রঃ সম্প্রতি গণজাগরণ মঞ্চের সাথে সম্পৃক্ত একটি ব্লগার নেটওয়ার্ক এর পেইজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে "ফকিন্নির পুত" বলে সম্বোধন করে এই ভার্সিটির ছেলেদের সম্মানহানির চেষ্টা করা হয় । বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং উল্লিখিত পেইজের প্রতি এতদিনের ভালোলাগা নিমিষেই মুছে ফেলছি । যে পেইজ পোস্টের ব্যাপারে সতর্ক নয়, সেই পেইজ ও নেটওয়ার্ক এর কোন খবরই রাখা দরকার মনে করিনা । আরেকটি কথা, আমার কথাগুলো সাম্প্রতিক সময়ের কোটাবিরোধি আন্দোলনের সাথে কোনভাবেই সম্পর্কিত নয় এবং এই বিষয়ে আমার আপাতত কোন মন্তব্যও নেই ।]
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


