somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জায়গা আছে, বিবেক নাই

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটা লাল কুকুর কাচুমাচু হয়ে শুয়ে আছে রাস্তার পাশে। ভীষণ ঠান্ডা লাগছে ওর, বোঝা গেল। পলাশীর মোর। ঢাকা বিশ্ববিদ্যালয় আর বুয়েটের মিলনস্থল। গভীর রাতেও যেখানে রীতিমত মেলা মিলে থাকে। ফুটপাথের অবৈধ দোকানগুলির পরটা, ডিমভাজি, সবজি, ডিম সেদ্ধ, পিঠা, দুধ, কলা,চা- কি নেই এখানে? এখানেই মিলন ভাইয়ের চায়ের দোকানের সামনে দেখা মিলল কুকুরটার। সারাদিন টো টো করে এ রাস্তা-ও রাস্তায় ঘুরেছে বেচারা। এখন এই শীতের রাতে, ক্লান্তি নিয়ে একটু ঘুমিয়ে নেয়ার চেষ্টা চলছে।

কিন্তু ওর এই শান্তির ঘুম পছন্দ হল না গুটিকয়েক মানুষের। একজন পা দিয়ে ওকে লাথি দিয়ে সরিয়ে দিতে চেষ্টা করলো। উদ্দেশ্য- কুকুরটাকে সরিয়ে সেই জায়গায় সবাই মিলে বসে চা খাওয়া। যেন খোদার দুনিয়ায় বিশাল বড় আকাশটার নিচে এই একটামাত্র জায়গাই খালি আছে বসার জন্য। কুকুরটাকে তাই জাগাতেই হবে, লাথি দিয়ে সরাতেই হবে। কুকুরের আবার ঘুমাতে হয় নাকি?

এমন অবস্থায় চুপ থাকাটাই ভালো। আজকাল মানুষের বিপদেই মানুষ পাশে দাঁড়ায় না। দিনে-দুপুরে চোখের সামনে মানুষ মানুষকে খুন হয়ে যেতে দেখে, অথচ কেউ টু শব্দ করেনা, প্রতিবাদ দূর কি বাত। হ্যাঁ, আমারও চুপ থাকা উচিৎ ছিল। কিন্তু পারলাম না। ওদের চারজনকে চিনি না আমি। কিছু বললে একটা বাজে পরিস্থিতিরো সৃষ্টি হতে পারে। এটা জেনেও আমি বললাম, "কী দরকার ভাই? আরো তো জায়গা খালি আছে ফুটপাথে।একটু চেপে বসলেই তো হয়, নাহয় ওদিকটায় গিয়ে বসেন!" বিশিষ্ট লাত্থিবিদ বলে উঠলো, "নাহ, মানে আমরা চারজন তো! চারজনের জায়গা হবে না..." মনে মনে বললাম, "এক কাজ করেন। কুকুরটার গায়ের ওপর বসে পড়েন।" বাইরে আর বলতে হল না। আরেকজন বলে উঠল, "চল ওদিকটায় খালি আছে। ওদিকে গিয়ে বসি।" চারজনে অন্তত একজন বিবেকবান মানুষ আছে- দেখে ভালো লাগলো।
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৫১

ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!

একজন বাবা তাঁর ছয় বছরের কন্যাকে মাদ্রাসায় পাঠিয়েছিলেন দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও নিরাপদ ভবিষ্যতের আশায়। তিনি কি কখনো কল্পনা করেছিলেন, ধর্মীয় শিক্ষকের... ...বাকিটুকু পড়ুন

সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


যুক্তরাজ্যপ্রবাসী শওকত আলীকে ধন্যবাদ। তিনি একটি ট্যাবু ভেঙে দিয়েছেন। সুনামগঞ্জের দিরাই উপজেলায় জন্মদিন উপলক্ষে একটি বাউল গানের অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এই খবর প্রচার হওয়ার পরপরই... ...বাকিটুকু পড়ুন

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

×