বোকাসোকা মানুষেরা বুঝে কম, কিন্তু এদের অনেকেই এমন ভাব ধরে থাকে, যেন তারা অনেক বুঝে। বোকারা কথা বেশি বলে। কোন কথা লুকিয়ে রাখতে পারে না, সব উগড়ে দেয়।
চালাক এবং ভন্ডরা বোকাদেরকে সাথে সাথে রাখে। এতে দুটি লাভ। প্রথমত, বন্ধুমহলে কিছু বোকা থাকলে তাদের বোকামির তুলনায় নিজেকে সেরা ভাবতে তাদের ভালো লাগে, বোকাদেরকে সহজেই বশ করে যা খুশি করিয়ে নেয়া যায়। দ্বিতীয়ত, বিপদ এলে বোকাদের ওপর দিয়েই চালিয়ে দেয়া যায়!
বোকারা সাধারণত সহজ-সরল হয়। তারা আপনাকে নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে বিরক্ত করবে ঠিকই, কিন্তু আপনার ক্ষতি করার চিন্তা তাদের মাথায় আসবে না। আসলে ক্ষতি কি করে করতে হয় কারো, এই বুদ্ধি তাদের মাথায় আসে না। কেউ যদি ছোটখাট চেষ্টা করেও, সহজেই ধরা পড়ে যায়। কিন্তু তাদের নির্বুদ্ধিতা-বোকামি অনেক সময় সাথের মানুষটির বিপদ ডেকে আনতে পারে। তাই, সাধু সাবধান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



