somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই যে, আপনাকেই বলছি

০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক কাজ করুন। এদেশে বিজ্ঞানের চর্চা বন্ধ করে দিন। স্কুল-কলেজ-ভার্সিটিতে বিজ্ঞান নিয়ে লেখাপড়া থামিয়ে দিন। কারণ, বিজ্ঞান নিয়ে পড়লেই যে কারো মনে অনেক অনেক প্রশ্ন জাগবে। এই প্রশ্নের উত্তর খুঁজতে সে তখন আরো বই পড়বে, যুক্তি-তর্কের অবতারণা করবে। তারপর একসময়, সে বুঝতে শিখবে, এতদিন ছোট থেকে সে যা যা শিখেছে, যেসব ভ্রান্ত ধারণা বিশ্বাস করে এসেছে, মায়ের কোলে শুয়ে শোনা "জুজু" কিংবা ভূতের গল্পের মতো সেগুলোর অনেক কিছুরই বাস্তব ভিত্তি নেই। তখনই তার মাঝে নিজস্ব একটা মত তৈরি হবে। আপনাদের দৃষ্টিতে সে তখন "বেশি" বুঝবে। আপনি বলবেন, "এজন্যই কয়, বেশিদূর লেখাপড়া করা ভালো না। পড়লেই ছেলেমেয়ে বেয়াদপি শেখে, মুরুব্বিগো কথায় কথায় তর্ক করে!"

আপনি বরং সেটাই করুন। পড়ালেখা না করিয়ে সন্তানকে মাঠে নামিয়ে দিন, হালচাষ করান। আমাদের বিদ্বান প্রজন্মের দরকার নেই, আমাদের দরকার ভূতের ভয় পেয়ে ঘুমিয়ে পড়া প্রজন্ম। যে প্রজন্ম নতুন কিছু ভাবতে পারবে না, নতুন কিছু সৃষ্টি করতে পারবে না। দরকার নেই বিশ্বের দরবারে আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর। আমাদের প্রজন্ম না হয় ওসব দেশে গিয়ে তাঁদের গোলামিই করবে! কি দরকার এত এত লেখাপড়া করে ওদের সমানে সমান হওয়ার, একই সোফায় পায়ের ওপর পা তুলে বসার?

আপনি বরং সকল শিল্পীকে মেরে ফেলুন, সকল মেধাকে গলাটিপে মারুন। সংস্কৃতির চর্চা করা কি দরকার? নববর্ষ পালনের দরকারটা কি? শহীদ মিনারে ফুল দেবেন কেন? এগুলো করলেই আপনি হিন্দু হয়ে গেলেন। কাজেই, করা যাবে না এসব।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×