somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চোখ যখন ক্যামেরা!

১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হলিউডের মারকুটে ছবির ভক্ত যাঁরা, তাঁরা নিশ্চয়ই পর্দায় প্রযুক্তির বিভিন্ন কাল্পনিক উদ্ভাবন দেখে মুগ্ধ হন। এখানে বিশেষ করে মিশন: ইম্পসিবল-গোস্ট প্রোটোকল ছবির কথা বলা যেতে পারে। চোখে কন্টাক্ট লেন্স লাগিয়ে পরপর দুবার চোখের পাতা ওঠানামা করিয়ে ছবি তোলা এবং সেই ছবি দূরে কোথাও পাঠিয়ে দেওয়ার প্রযুক্তির যে সম্ভাবনা দেখানো হয়েছে, সুখবর হলো সেটা এখন বাস্তবে রূপ নিতে চলেছে। দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিকস পণ্য নির্মাতা স্যামসাং ইলেকট্রনিকস এমন একটি কন্টাক্ট লেন্স বানানোর পেটেন্ট পেয়েছে, যা এমন অনেক কাজই করবে যেগুলো এত দিন শুধু কল্পনাতেই ছিল।

এই লেন্সের ভেতরে একটি ক্যামেরা এবং একটি পর্দা যুক্ত থাকবে। স্যামসাং-ভিত্তিক ব্লগ ‘স্যামমোবাইল’ জানিয়েছে, পর্দার প্রজেকশনে সরাসরি ব্যবহারকারীর চোখে ছবি ফেলা হবে। লেন্সের সঙ্গে যুক্ত ক্যামেরা এবং সেন্সরগুলো নিয়ন্ত্রণ করা যাবে চোখের পলক ফেলার মাধ্যমে। এরপর সঙ্গে যুক্ত অ্যান্টেনাগুলো সেই ছবি প্রক্রিয়াজাতকরণের জন্য স্মার্টফোনে পাঠিয়ে দিতে পারবে। এরপর যে কাজে দরকার সে কাজে ব্যবহার করা যাবে সে ছবি।

স্যামমোবাইলের এক প্রতিবেদনে জানা যায়, গুগল গ্লাসের মতো পরিধেয় অথচ আরও উন্নত মানের অগমেন্টেড রিয়্যালিটির অভিজ্ঞতা দিতে সক্ষম স্মার্ট কন্টাক্ট লেন্স তৈরি করার উদ্দেশে কাজ শুরু করেছিল স্যামসাং। এই স্মার্ট কন্টাক্ট লেন্সের কাজ হবে ব্যবহারকারীর চোখের ভেতর দিয়ে পাঠানো লাইট বিমের মধ্যে পরাবাস্তব ধারণার বাস্তবায়ন ঘটানো। এরপর তাকে একটি পরাবাস্তব ছবি দেখানো, আবার সঙ্গে সঙ্গেই প্রয়োজনে অনেক কিছু অদৃশ্যও করে দেবে।

চোখের পলক ফেলে লেন্সে নির্দেশনা দেওয়ার ধারণাটা অসম্ভব কিছু নয়। গুগল গ্লাসেই এই পদ্ধতিতে ছবি তোলার প্রযুক্তি চালু আছে। আর স্যামসাংই একমাত্র প্রতিষ্ঠান নয়, যারা স্মার্ট কন্টাক্ট লেন্সের ধারণাকে বাস্তবে রূপ দিতে আগ্রহী। গুগলেরই দুটি পেটেন্ট আছে স্মার্ট কন্টাক্ট লেন্স নিয়ে। ধারণাটি এমন যে ব্যবহারকারীর চোখের কান্নার জলের রাসায়নিক পরীক্ষা করে বলে দেওয়া যাবে তার রক্তে চিনির পরিমাণ ঠিক আছে কি নেই!

তবে পেটেন্ট পাওয়া মানেই এই নয় যে সেটা দিয়ে সত্যিই কোনো পণ্য তৈরি হবে। এটা নিশ্চিত করে বলা যায় না। গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এমন অনেক ধারণারই স্বত্বাধিকার নিয়ে রাখে, যা কখনোই বাস্তবে পণ্য হিসেবে আলোর মুখ দেখে না, শুধু পরীক্ষা-নিরীক্ষা করে দেখতেই ব্যবহৃত হয়।

দেব দুলাল গুহ
সূত্র: ম্যাশেবল
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

আমি কে? রাজাকার!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০১



ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন... ...বাকিটুকু পড়ুন

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×