অনেক তো আনন্দ-ফূর্তি করলেন, এবার একটু সিরিয়াস হোন। পাঁঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের সাপোর্টার হলেও, সমাজের প্রতি আপনার কিছু দায়িত্ব-কর্তব্য আছে। যেমন ধরুন, রাস্তাঘাটে আপনি অনেক বিমর্ষ হতাশ আর্জেন্টিনার ভক্তকে দেখতে পাবেন। এরাই কিছুদিন আগেও আপনাকে অনেক পঁচাতো, নেইমারকে নিয়ে বাজে কথা বলতো। তারপর 'সেভেন আপ' খাওয়াতে চাইতো। হয়তো আপনার গা জ্বলে যেতো তা শুনে। কিন্তু ভাই, এখন সেসব ভুলে যান। ওদের দুর্দিনে ওদের পাশে থাকুন।
.
ওরা হয়তো আপনাকে দেখে এখন না দেখি না দেখি করে অন্য সাইড দিয়ে চলে যেতে চাইবে। আপনি তাকে খপ করে ধরে ফেলুন। তারপর পাশের দোকান থেকে একটা ক্রোয়েশিয়ান থ্রি-পিস কিনে পরিয়ে দিন। চাইলে একটা সেভেন আপও কিনে দিতে পারেন।
.
খেয়াল রাখবেন তারা যেন একাকী বাড়ির ছাদে রাস্তার মাঝখানে কিংবা পুকুরে নেমে না যায়। সদা সর্বদা তার দিকে খেয়াল রাখুন। ছুরি কাচি দড়ি ইত্যাদি দূরে সরিয়ে রাখুন। এমন দুর্দিনে কেবল আপনার একটু সহযোগিতাই পারে তাদেরকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।
.
মনে রাখবেন, নিটল টাটার চেয়ারম্যান বলেছেন, 'একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না'। নিজে বাঁচুন, প্রতিপক্ষকেও বাঁচান। বন্ধু সতীর্থদের শেয়ার করে জানিয়ে দিন।
.
দেব দুলাল গুহ / দেবু ফরিদী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




