যেভাবেই হোক, জিতেছে আর্জেন্টিনা। অথচ দলটা বাদ পড়েছে ধরে নিয়ে আগেই হতাশ হয়ে আত্মহত্যা করে বসলো ভারতের ঐ ছেলেটা! ওর বাবা মা এখনও নিশ্চিত বুক চাপড়ে কাঁদছেন। আর কোনো মায়ের পেটে যেন অমন ছেলের জন্ম না হয়।
.
খেলাকে বিনোদনের অংশ ভাবুন। টুকটাক খুনসুঁটি সহ্য করুন, আবার সময় হলে আপনিও পালটা জবাব দিন মার্জিত ভাষায়। কিন্তু খেলা নিয়ে কখনই অতিরিক্ত আবেগী হয়ে যাবেন না। ভিনদেশের সমর্থন করতে গিয়ে নিজের মহামূল্যবান জীবন নষ্ট করার মানে নেই। যারা আপনাকে পৃথিবীতে এনেছেন, মানুষ করেছেন, তাদের প্রতি আপনার দায়িত্ব আছে অনেক। তাদেরকে একা ফেলে যাবেন না। জয় পরাজয় খেলারই অংশ। পরাজয়কেও সহজভাবে নিতে হয়। আর্জেন্টিনা ঠিকই পরের রাউন্ডে গেলো, কিন্তু সেই ছেলেটি আর তার মায়ের কোলে ফিরে আসবে না!
.
খেলায় পক্ষ বিপক্ষ থাকবেই। সবাই ব্রাজিল বা আর্জেন্টিনার সমর্থন করবে না। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের মাঝে তর্কযুদ্ধ বাক্যবাণ চলবেই, এটা খেলার অংশ, চার বছর পরপর বিনোদন পাওয়ার উপলক্ষ্য। কিন্তু একে কখনই ব্যাক্তিগত শত্রুতা বা তিক্ততা বা রক্তারক্তির পর্যায়ে নিবেন না। কথার জবাব কথায় দিন, তবে অবশ্যই ভদ্রতা মাত্রা বজায় রেখে। বিশ্বকাপের সময়টা সবার জন্য আনন্দময় হোক।
.
দেব দুলাল গুহ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




