সিলেটের ঘটনার যারা ভিডিও করে অনলাইনে ছেড়েছে তারা এখন ভিলেনে পরিনত হয়েছে।স্ময়ং প্রধানমন্ত্রী পর্যন্ত তাদের সমোলোচনা করেছেন। কিন্তু এইসব ঘটনার শিকড়ে কেউ যেতে চাউ না।বদরুলদের হাতে কে চাপাতি তুলে দিচ্ছে? কে তাদের একেকটা হিংস্র দানবে পরিনত করেছে? রাজনৈতিক মহল থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব শিক্ষকের প্রশ্রয়ে এরা একেকটা দানবে পরিনত হয়েছে মুল দায় তাদের।
এক সময়ের জনপ্রিয় শিক্ষক জাফর ইকবাল খোদ নিজেও ছাত্রলীগের হাতে হেনস্তা হয়েও নানান সময়ে ভোল পালটিয়ে ছাত্রলীগের পক্ষালম্বন করেছেন! ফেসবুকের মাধ্যমে জানা গেছে এই বদরুল একদা শিবিরের কাছে মার খাওয়ায় তিনি শিবিরের বিরুদ্ধে কলম ধরেছিলেন '' তোমরা যারা শিবিরি কর""!! অনেক সমোলোচনা হয়েছিল সে সময়। সাধারন নিরপেক্ষ মানুষেরা সেদিন প্রশ্ন তুলেছিলেন কেন শুধু শিবির, কেন ছাত্রলীগ নয়? অন্যায়ের বিরুদ্ধে কলম যদি ধরতে হয় তবে সকল অন্যায়ের বিরুদ্ধেই ধরতে হয় তানাহলে এক পক্ষকে প্রশ্রয় দেয়া হয়।
এই বদ্রুলদের হিংস্র দানব হবার দায় সরকার, তার রাজনৈতিক দল এবং এদেরকে প্রশ্রয়দানকারী সকল শিক্ষকমন্ডলীর। মূল্যবোধের প্রশ্ন যেহেতু তুলেছেনই প্রধানমন্ত্রী তবে কোপ খাওয়ার ভয়ে ভীত জনসাধারনের নয়, সর্বোচ্চ পর্যায়ের মূল্যবোধের অধঃপতনের কথা আলোচনা হোক সকল টকশো , ব্লগ এবং ফেসবুকে।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



