স্বাধীনতা মানে কী শুধুই সংবিধান,
চেয়ে দেখা মানুষে-মানুষে কতটা ব্যবধান।
সংবিধানের কথাগুলো সংবিধানেই রয়,
গরিবের জন্য সংবিধান শুধু মানুষের জন্য নয়।
খুন করেও কেউ হয় না খুনি, হয়ে যায় নির্দোষ
স্বার্থের টানে অন্যায় করে সরকারি অমুক বোস।
গরিবের পেটে লাথি মারাও নাকি গণতান্ত্রিক অধিকার,
জনতার রক্তে রাজপথ লাল চেয়ে দেখছে সরকার।
কি লাভ এই সংবিধানে?
কি দিয়েছে স্বাধীনতা?
দরকার কি বলো এমন দেশের
যেখানে ধর্ষিত মানবতা।
১৩/০৪/২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



