আমার ইহলৌকিক আফসোস ও পরলৌকিক অভাব ।
০১ লা মার্চ, ২০১৫ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জগত বিভ্রম আমার অনেক কালের । তাই সকালের মিষ্টি রোদে আমার ঘুম ভাঙ্গে না । ঘুম ভাঙ্গে আমার অনিচ্ছুক বাস্তবতার । আমি বিছানার এপাশ ওপাশ করি আর স্বীয় ব্যর্থতার আর্তনাদে নিজেকে ধিক্কার দিতে থাকি । এই অসম্ভব বাস্তবতা আমার জন্য কি সাবলীলভাবে আদিষ্ট হয়ে আছে তা ভাবলেই জগত প্রভূর উপর হিংসে হয় । আবার কৃপাও হয় কদাচিৎ । কেননা আমি আমার জীবনে এইটুকু বিশ্বাস আনতে পেরেছি যে, যোগ্যতার সর্ব উর্ধ্ব শ্রেনীতেই মনুষ্য সমাজের বিচরন । তাই অন্ন অথবা অনন্যেপায় সবটুকুর জন্যই স্রষ্টার কাছে কৃতজ্ঞতা স্বীকারের দ্বিমাত্র উপায় আমার নেই । মানুষ হিসেবে আমার নিজ সন্দেহ আমাকে মাঝে মাঝে অকৃতজ্ঞ করে তোলে । আমি আমার স্বীয় আকাশের উর্ধ্বে তাকিয়ে জগত স্রষ্ট্রার রহস্যে নিজেকে তালগোল পাকিয়ে ফেলি আর অদৃষ্ট যাতনায় সৃষ্টিকে তিরস্কার করি । অথচ নিজেকে তিরস্কার করার সরল জায়গায় পৌঁছতে পারি না । এমনকি নিজের স্বীয় সও্বাকে সৃষ্টিতও্বে নিয়োগও করি না ।আমার এমন বহুমাত্রিক তিরস্কার স্রষ্টার বা সৃষ্টির কোন যোজন-বিয়োজন না ঘটালেও নিজের মৃত্যুর সাথে সময়ের ব্যবধানকে ক্রমহ্রাসই করে । সাথে সাথে আমার ইহলৌকিক আফসোসকে পরলৌকিক অভাবেও রূপান্তরিত করে ।
…………..নিঃশব্দ নাগরিক ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১
একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে...
...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।...
...বাকিটুকু পড়ুন
*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল...
...বাকিটুকু পড়ুন