তোমাকে ভালবাসি তাই
তোমার হাতে তুলে দিতে চাই স্বর্গের চাবি
অথচ আমার চারপাশে নরক এক বিষণ্ণ বাগান,
বাতাসে ফুলের বদলে বারুদের ঘ্রাণ
প্রজাপতি র বদলে ড্রোন
পাখিদের কলতান এর বদলে জঙ্গিবিমানের তীক্ষ্ণ চিত্কার,
বাতাস কেঁটে ছুঁটে যাওয়া ঝাঁক বাঁধা বুলেট;
আকাশে রংধণু দেখি বিমানের পোড়া জ্বালানির দাগে,
বর্ষায় রক্ত ঝরে শরত্ এ ঝরে পড়ে প্রাণ
এখানে এক ঋতু, মৃত্যু বার মাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



