মেঘের কথা বলতে বলতে
আমরা বৃষ্টি নিয়ে ফিরে গেছি ঘরে,
মেঝে তে এখন পায়ের পাতা ডুবে যায়
ওয়ারড্রোব খুললে বেড়িয়ে পড়ে ছোট খাটো নদী
ভেজে তোষক বালিশ সোফার কুশন,
হ্যাঙ্গারে ঝোলানো শার্ট থেকে ঝরতে থাকে একঘেয়ে আষাঢ়;
মেঘের কথা বলতে বলতে
আমরা পুরো একটা বর্ষা নিয়ে ফিরে গেছি যে যার মতন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

