আকাশ মেঘলা হয়ে আছে
মন তার থেকেও বেশি,
আকাশের খবর প্রচার হবে দিক-বেদিক
মনের ভেতর ঝড়ো হাওয়া বিপদ ধ্বনি
কেউ জানবে না মনের খবর
দেখবে না সেদিক।।
বৃষ্টি হলেই আকাশ নীল, আকাশ মেঘের স্মৃতি রাখে না বেশিদিন,
অশ্রুতে তবু সব যায় না মুছে, অশ্রু চোখে তবু মেঘ গুলো জমে থাকে বুকে।
মন ভাল নেই মেঘ জমেছে,
মেঘ জমেছে আকাশে,
ফিরে আসবে বলে অনেকেই আসেনি ফিরে।।
ফেরাটাও একটা অভ্যাসের মতো
প্রতিদিন ভালোবাসাও,
অভ্যাস শুধু অভ্যাস ফিরে তাইতো আসি
অভ্যাস শুধু অভ্যাস- ভালো তাইতো বাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



