কোন সকালে একটু ঘুম থেকে উঠে বাইরে থেকে বেরিয়ে এসে যদি আবিষ্কার করেন আপনার বউ ঘরে নাই - কেমন লাগবে? এদিক-সেদিক কোথাও নেই। গন গার্ল মুভিটা শুরুই হয় এভাবে - নায়ক তার পঞ্চম বিবাহবার্ষিকীতে এমন ভাবেই বউকে হারিয়ে ফেলে। রীতিমত উধাও। পুরো এলাকায় ঢি ঢি পড়ে গেল। এমনকি লোকাল মিডিয়ার নিউজেও হট টপিক হয়ে উঠল। কারণ, নায়কের স্ত্রী একজন প্রাক্তন সেলিব্রেটি, গোয়েন্দা-পুলিশ বিভাগ কিছু আলামত দেখে সন্দেহের বাণ হানে নায়কের উপর। এমন কিছু সূত্র আর খুটিনাটি পাওয়া যায় সন্দেহ করাটা অস্বাভাবিক নয়। এক পর্যায়ে ঘটনা নাটকীয় মোড় নেয়। দর্শকদের চিন্তাভাবনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তরতরিয়ে চলতে থাকে এই মুভি। রহস্য-সাস্পেন্সের তালিকায় নিঃসন্দেহে শীর্ষে থাকবে ডেভিড ফিঞ্চার পরিচালিত এই টান টান রহস্যে ঘেরা "গন গার্ল"।
অফটপিক: মুভিটা এতো ভালোলাগলো যে এর বই কিনে পড়া শুরু করলাম। তারপর প্রিয় মুভি আর প্রিয় বইকে আমার বানানো একটা মিউজিক ভিডিওতে স্থান দিলাম। এই ছবিটা মিউজিক ভিডিও এর স্টিল পিকচার। সময় পেলে ভিডিওটি দেখতে পারেন।
১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন
সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন