somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসছে ক্যাপ্টেন বাবাকোয়া আগামী একুশে বইমেলায় :)

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"তেলেপুকা তেলেপুকা কুথায় তুমি যাউ?
এত্ত কাগুজ কেমুন করে চিবিয়ে তুমি খাউ?
খাচ্ছো কেনু বই খাতা আর জুতার কালো ফিতা-
বুটের কালি খাউ নাকি ভাই- মিষ্টি নাকি তিতা?
আমিও খাই শাদা রবার- লাল কলমের কালি,
কেরসিনের তেল খেয়ে ভাই- পট করেছি খালি!
আম্মা মারে ধুরুম ধারুম- আব্বা হাসে তাই
বাবাকোয়ার সৈন্য নিয়ে- কুথায় আমি যাই?"


আসছে ক্যাপ্টেন বাবাকোয়া, অমর একুশে বইমেলা ২০১৭ তে Adee Prokashon(আদী প্রকাশন) থেকে। প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন মুহিব (Mu Hib), ভালবাসার গল্প পেইজে প্রায় ২০১১ সাল থেকে বিভিন্ন সময়ে ক্যাপ্টেন বাবাকোয়া বাবাই নামের এক ছয় সাত বছরের বাচ্চা ছেলের নানান দিনের করে বেড়ানো এডভেঞ্চার, ছেলেমানুষী, ডায়েরি লেখা, আর আমাদের প্রায় সবারই শৈশবে করে বেড়ানো অসংখ্য দুষ্টুমীকে একত্র করে কিছু গল্প প্রকাশিত হয়েছিল। পাঠকদের অনুরোধ ছিল এই গল্পগুলোকে একসাথে নিয়ে বই আকারে প্রকাশ করার। অবশেষে তাদের সেই ইচ্ছাই বাস্তবায়ন করার পরিকল্পনা নিলাম এতদিনে। তবে নতুন গল্পও থাকছে।
সকলের কাছে দোয়া এবং টাকা প্রার্থী। বই বের হলে সৌজন্য সংখ্যা চাহিয়া লজ্জা দিবেন না। বই নিজেও কিনুন, অন্যকে কিনতে উৎসাহিত করুন। বেচারা প্রকাশক সাহেবের হাহাকার, ক্রন্দন কীর্তন শুনতে কার ভাল লাগে? সবচেয়ে বড় কথা, এত পয়সা খরচ করে ছাপানো বইগুলোর কাগজের তো দাম দিতে হবে, হোক সেটা পাঠকের সেলফে কিংবা মুড়ির ঠোঙায়! বই যেতে হবে যত্র তত্র, বই থাকবে বিছানায় বালিশে। বই হবে টিস্যু পেপারে। কাগজের বইয়ের আন্দোলন হোক সবখানে। ডিজিটাল দুনিয়া এসে সেই পুরনো দিনের বইয়ের কাঁচা গন্ধ কেন কেড়ে নিয়ে যাবে? অলস দুপুরের সঙ্গী বই এখন হারিয়ে যাবে কেন?
এইটা অন্যায়! এইটা নিপীড়ন!!
বই কিনুন, প্রিয়জন, মহাজন, অভাজন এবং শত্রুদেরও বই উপহার দিন। বিয়ে বাড়িতে ফিন্নি সেট গিফট না করে বাবাকোয়া গিফট করুন। শুধু বাবাবোয়া কেন, দুনিয়ার যত ধরণের বই আছে, গিফট করুন। উপহার হিসেবে বইয়ের চেয়ে দামী কিছু নাই! দেশে আইন পাশ করানো হোক, ট্রাফিক সিগনাল ভঙ্গকারীকে দুইটি বই কিনতে হবে। কিনে পড়তে হবে, পড়ে রিভিউ দিতে হবে। আরো আইন করা হোক, শহরের মেয়রাদের বানানো রাস্তা ঘাট দুই মাসে সমুদ্র হয়ে যাওয়ার অপরাধে লজ্জিত হয়ে রাস্তা ভাল করে পূনর্নিমানের পাশাপাশি শহরের সমস্ত স্কুলের লাইব্রেরিতে গল্পের বই কিনে বন্টন করতে হবে। সংসদের স্পিকার সাহেবার উচিত সংসদে গালাগালি দেয়া সাংসদদের নগদে বিশ হাজার বই কিনে সমগ্র বাংলাদেশের সব প্রত্যন্ত অঞ্চলের স্কুলে বিলি করে আসার শাস্তি দেয়া! ঋণ এবং কর খেলাপিদের জন্য শাস্তি হবে সমস্ত অর্থ দিয়ে লাইব্রেরি প্রতিষ্ঠা করা এবং সম্ভাবনাময় লেখকদের বই বিনে পয়সায় প্রকাশ করে দেয়া। দেশে হাই কোট থেকে রুল জাড়ি করতে হবে যে প্রতি মাসে অন্তত সব স্কুলে, সব অসিফ আদালতে এক সপ্তাহের জন্য বই পড়া কর্মসূচীর আয়োজন করা, যেখানে দিনের কর্মভাগের মাত্র দেড় ঘণ্টা সময় সবাই যে যার মত বই পড়বে, রিভিউ লেখার জন্য একটা সেন্ট্রাল ডাটা ব্যাচ থাকবে। বই না পড়লে জড়িমানা করা হবে। বই পড়া আন্দোলনে রূপ নিতে হবে।
প্রযুক্তি যতই এগিয়ে যাক না কেন, কিছু কিছু জিনিসের আবেদন চিরন্তন। কাগজের বই সেই শ্রেণির একটি। এটা শিল্প। এই শিল্পকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। আমি এখন আমার চারপাশে তাকালেই দেখতে পাই, বই বিমুখ একটা জাতিতে পরিণত হচ্ছি আমরা দিন দিন। আমি নতুনকে ধিক্কার দিচ্ছি না, সাধুবাদ জানাই। কিন্তু পুরনোকে কেন ভুলে যাবো?
আসুন বই কিনি। বই পড়ি। শেখার উদ্দেশ্যে নয়, বাঁচার উদ্দেশ্যে, আনন্দের উদ্দেশ্য আর নতুন নতুন জীবন বোধ, দৃষ্টিকোণ বোঝার উদ্দেশ্যে বই পড়ি।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×