ওয়াশিংটন ডিসিতে বাংলা চর্চা
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশে যখন একুশে মেলা উদাযাপিত হচ্ছে তখন দেশের বাইরে আমরা সবাই ফেব্রুয়ারীর ভাষা শহীদদের ত্যাগের কথা স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বিদেশের মাটিতে স্বদেশী বাংলা ভাষা শেখানো সত্যি খুব কঠিন। এখানে বাঙালীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ভাষা শেখাবার ব্যবস্থা বেশ জরুরী হয়ে উঠছে। সত্যি কথা কি, ওয়াশিংটন মেট্রো এলাকা অর্থাৎ রাজধানী ওয়াশিংটন ডিসি'র আশেপাশে ম্যারিল্যান্ড ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যগুলোর শহরতলীগুলোতে বাংলা ভাষী জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বাড়ছে। ওয়াশিংটন ডিসি এলাকায় বাংলা স্কুল বাংলা শেখাবার চেস্টা অনেক বছর ধরে চালিয়ে আসছে।
প্রায় 5 থেকে 15 বছরের ছেলেমেয়েরা প্রতি শনিবার সকাল 10টা থেকে দুপোর 2টা পর্যন্ত ইসলামিয়াত, বাংলা ভাষা, গান ও নৃত্যের ক্লাশ করে ভার্জিনিয়ার আর্লিংটনে অবস্থিত স্থানীয় এক কমিউনিটি সেন্টারে। ছাএ-ছাএীর সংখ্যা প্রায় 15 থেকে 20 জন। অবশ্য সবাই নিয়মিত ক্লাশে আসে না। অনেকে বহুদূর থেকে প্রায় 25/30 মাইলের বেশী ড্রাইভ করে তাদের সন্তানদের এই স্কুলে নিয়ে আসেন। বাচ্চারা যখন ক্লাশ করছে, মা-বাবারা তখন বসে দেশের কথা ও নিজেদের কথা নিয়ে আলাপচারিতায় ব্যস্ত থাকে। এখন তারা প্র্স্তুতি নিচ্ছে অমর একুশে ফেব্রুয়ারী উদযাপনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের। তাদের সাফল্য ও চ্যালেঞ্জ নিয়ে আমি আরও লেখার আশা করছি সামনের দিনগুলোতে। আজ এপর্যন্তই।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন
ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন