আপনি কখন বুঝবেন আপনি বাংলাদেশে আছেন???
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
যখন আপনি কোন এক অপরিচিত জায়গায় গিয়ে একজনকে ঠিকানা জিজ্ঞেস করার পর সে আপনাকে ঠিকানা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে -
আপনি বুঝবেন আপনি বাংলাদেশে আছেন!
যখন দেখবেন একজন মানুষের বিয়েতে পাড়া-প্রতিবেশী,বন্ধু-বান্ধব সবাই এসে বিয়ের আনন্দে শামিল হচ্ছে, কেউ হলুদ-মরিচ বাটছে, কেউ প্যান্ডেল টানাচ্ছে, কেউ বরের স্যান্ডেল চুরি করে পালাচ্ছে, কেউ জোড়ে কান ফাটিয়ে গান বাজাচ্ছে, আবার মেয়ে বিদায় দেয়ার সময় এরাই আবার হাউমাউ করে গলা জড়িয়ে ধরে কাঁদছে - তখন বুঝবেন আপনি বাংলাদেশে আছেন!
যখন আপনি ১৮ বছর পেড়িয়ে যাওয়া আপনার কোন প্রাপ্তবয়স্ক বন্ধুকে বলবেন আরেকটু রাত করে বাসায় যা, এখন তো বড়ই হয়ে গেছিস, সে বলবে - 'না রে দোস্ত, বাসায় দেরি করে গেলে আব্বা বকবে' -- তখন বুঝবেন আপনি বাংলাদেশে আছেন!
যখন আপনি জানবেন যে বিশ্ব র্যাংকিং এ সবচেয়ে খারাপ শহরে থাকা মানুষগুলো প্রতিদিনের ছোট ছোট সুখের ঘটনা মনে করে ফেইসবুকে স্ট্যাটাস দেয় , 'নাহ! লাইফ ইজ বিউটিফুল!' - তখন বুঝবেন আপনি বাংলাদেশেই আছেন!
যখন আপনি পত্রিকায় পড়বেন দূর্নীতিতে শীর্ষস্থানীয় একটি দেশের মানুষের সর্বস্ব লুটেপুটে খাচ্ছে কিছু হায়েনার দল, তারপরেও সেই দেশের মানুষেরা অনুভূতি,আদরে, ভাত ভর্তা ভাজির মধ্যে সুখ খুজে নিয়ে সবচাইতে সুখী দেশের খাতায় নাম লিখিয়েছে - আপনি শিউর থাকতে পারেন দেশটির নাম বাংলাদেশ!
আপনি নিজেকে বাঙ্গালী বলতে পারেন, বাংলাদেশী বলতে পারেন - সেটা আপনার ইচ্ছে! যেটা মূল কথা সেটা হচ্ছে আপনি অপরিচিত কারো সাথে দেখা হলে ব্রিটিশ নাগরিকদের মতো কথা শুরু করার জন্যে এইটা বলেন না, 'আজকের আবহাওয়া টা অনেক সুন্দর তাই না!'
আপনি অপরিচিত কারো সাথে কথা শুরু করার জন্যে বলেন, 'ভাই, ভালো আছেন!'
এই এক লাইনেই বোঝা যায় আপনি কতো ভালোবাসায় বড় হয়েছেন, অনেক বড় হয়ে যাবার পরেও আজো আপনাকে বাবার আদরে - রাগে মাখানো বকা খেতে হয়, ভাত খেতে না গেলে আপনার মা আপনার কানের কাছে 'ভাত খেতে আয়, ভাত খেতে আয়' বলে বলে ভাত খাইয়ে ছাড়েন!
মুদ্রার অপর পিঠ তো সব জায়গাতেই আছে! তাই বলে কি বাংলাদেশ পচে যাচ্ছে! আমরা কি পচে যাচ্ছি! মোটেই না! এত এত বহুর্মূখী শোষণের পরেও এদেশের মানুষ এতো সুন্দর করে বেঁচে আছে, তার কারণ একটাই, আমরা মায়ায় বড় হই, ভালোবাসায় বড় হই, আমরা আদরে বাঁচি, আপনজনের খেয়ালে, রাগে, হাসি, কান্নায় দিন কাটাই!
ইবনে বতুতা ভারত উপমহাদেশ ভ্রমনের সময় একটা বিশেষ অঞ্চলকে স্বর্গের মতো সুন্দর হিসেবে উল্লেখ করেছিলেন।সে অঞ্চলটার নাম এখন বাংলাদেশ!
আমরা বাঙ্গালীরা জাতি হিসেবে বড়ই অনুভূতিপ্রবণ -দিনশেষে ঘরের কোণে ছয় ফিট লম্বা, তিন ফিট চওড়া বিছানাটাকেই আমরা স্বর্গ ভাবি।
আমরা জানি কিভাবে আনন্দে বাঁচতে হয়!
১০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।
বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন
ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"
একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!
রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন
জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন
চুপ - একদম চুপ

আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন
হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !
...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।