কি এমন প্রয়োজন ছিল?
ইচ্ছেটিকে পায়ে মাড়িয়ে অনিচ্ছার শৃঙ্খলে জড়িয়ে যাওয়ার?
স্বপ্ন দেখা শিখতে গিয়ে ভালোবাসায় হারিয়ে যাওয়ার?
সোনালী রোদের স্বপ্নটাকে আপন হাতে কবর দেয়ার?
শুভ্রতাকে খেদিয়ে দিয়ে নীল জোছনা কাছে টানার?
বৃষ্টি দেখার সময়টাকে অশ্রু জলে ভাসিয়ে দেয়ার?
কি এমন প্রয়োজন ছিল বলো?
একই যুগে জন্ম বলে একই ছাদের নীচে বেড়ে উঠার?
আকাশ ছোয়ার স্বপ্ন নিয়ে একই সাথে পা বাড়াবার?
কিইবা এমন প্রয়োজন ছিল?
এত শত পাওয়ার পরও জীবন স্রোতে হারিয়ে যাওয়ার?
হঠাৎ করে খুব ভোরে অন্য তোমায় কাছে পাওয়ার?
কি এমন প্রয়োজন ছিল বলো
কি এমন প্রয়োজন ছিল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



