আমার আকাশ সাজিয়ে ছিলেম অসংখ্য নক্ষত্ররাজি দিয়ে,
দুহাত ভরে লেপটে দিয়েছিলেম ভালবাসার নীল
কপালে এঁকে দিয়েছিলেম গৌধুলীর রক্তিম সিধুর!
মুখ অবয়ব জুড়ে মেখে দিয়েছিলেম রৌদ্রস্নাত দুপুর।
রাতগুলো সাজিয়ে ছিলেম শুল্কপক্ষের জোৎস্নায়,
চারদিকে জ্বোজুল্যমান জোনাক পোকায়।
শেষ বিকেল ছিলো আধো আলো,আধো ছায়ার নহবত
গৌধুলীর অপূবতার ফুরসত...
কাটছিলো বেশ এভাবে অনেক কাল,
.....
হঠাৎ আকাশ জুড়ে বৃষ্টির ঘনঘটা
ধুয়ে গেল সব রংছটা..
একে দিলো বুকে বেদনার নীল
আকাশের বুকে ডানা ছড়িয়ে উড়লো স্বপ্ন খুনী চিল।
ঝড়ের পরে দিয়ে গেলো দুচোখ জুড়ে অশ্রুজল
দূর দিগন্তে নিক্ষিপ্ত হলো উদাস দৃষ্টি বিহ্বল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



