somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চেনা অচেনা

১১ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

by Robin Ahsirt

:দোস্ত।সত্যিই চলে যাবি?
:হ্যাঁ রে।কিছু করার নেই।বাবা বলে দিয়েছে,যাওয়া ছাড়া কোন গতি নেই।
:কেন যাবি?এখানে সবার অধিকার সমান।
:তুই মানছিস।ওরা তো মানছে না!
:পিসেমসাই ফিরবেন?
:বলেছেন তো আমাদের বর্ডারটা পার করে দিয়েই তিনি আর জ্যাঠা ট্রেনিং এ যাবেন।তারপর যুদ্ধে।
:গ্রামের বাকী হিন্দুরা তো এখনো কেউই যুদ্ধে যায় নি।পিসেমসাইয়ের যদি কিছু হয়?
:ধুরো পাগল।যুদ্ধে এতটুকু তো থাকবেই।কিন্তু দেখিস দেশ স্বাধীন হবে আর হলেই দৌড়ে ফিরে আসব আমরা।
:কিন্তু শুনেছি ঢাকায় নাকি সব উড়িয়ে দিয়েছে।আমাদের গ্রামটাও যদি উড়িয়ে দেয়।
:দিলে দেবে।দেশটাতো আমাদের।কোথাও না কোথাও ঠিকই জায়গা হয়ে যাবে।রাজাকারগুলো বড্ড ঝামেলা করছে।যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে রে।
:ওখানে যেতে কতদিন লাগবে?
:এমনিতে তো সময় লাগে রাস্তা চিনে চিনে যেতে।কিন্তু বাবার মুক্তিদের সাথে জানা পরিচয় আছে।তাড়াতাড়িই পৌছে দেবে।
:তুই মুক্তি দেখেছিস?
:হুম।অনেক।কেন তুই দেখিস নি?
:না তো।
:কেন?শফি ভাই,রাজু ভাই,আযাদ ভাই ওরা সব্বাই মুক্তি।
:কি বলছিস?
:সত্যি।
:আচ্ছা।তুই যুদ্ধে যাবি না?বাবা তো নিজেই খোলাসা করে কিছু বলছে না যাবে কি যাবে না।পিসেমসাই তো যাচ্ছেনই।
:জানি না রে।যেতে তো ইচ্ছে হয়।দেখি।বাবা যেতে না দিলে পালিয়ে যাব।
:সত্যি?তাহলে আমিও পালাব।আমাদের আবার দেখা হবে।
:হয়তো।
:আচ্ছা যদি আমাদের আর দেখা হবে না?
:হবে হবে।ঠিক হবে।এখন না হোক।বড় হই তোকে ঠিক খুঁজে বের করব।
:চিনবি কি করে?আমি বড় হলে তো স্টাইল করে দাড়ি রাখব।
:যত যাই করিস।ঠিক চিনব তোকে।

:সত্যি?
:সত্যি।কেন তুই চিনবি না?
:চিনব।তবুও ভয় হয়।যদি না চিনি?
:তাহলে শোন।মনে আছে গত গ্রীষ্মে জমিদার বাড়ি থেকে আম চুরি করে দাবড়ানি খেলাম।পালাতে গিয়ে ডালে লেগে আমার পিঠ পুরো কেটে গেল?
:হ্যাঁ।মনে থাকবে না আবার।পিঠ দিয়ে কি রক্ত।তাও পালাচ্ছিলি।কত পাতা বেটে লাগিয়ে দিয়েছি।চার মাইল হেটে তোর জন্য শিকড় আনলাম।তারপরেই তো সারল।
:হ্যাঁ।দেখ এখনো ক্ষত কত গভীর।
:ও মা।তাইতো।
:মনে হয় না এই দাগ আর যাবে।এটা দেখে চিনিস।
তুই বুঝি সব সময় শার্ট খুলে বসে থাকবি?
:বাজে বকিস না তো।দেখবি ঠিকই তুই দেখে ফেলেছিস কোন ভাবে।আচ্ছা তুই বিয়ে করবি?
:নাহ।কি যে বলিস।আমি কোনদিন বিয়েই করব না।তুই?
:হুম করব।
:কাকে?
:তা তো জানি না।তবে বিয়ে করে ছেলে হবে যখন তখন ছেলের নাম রাখব রাহাত।
:সত্যি?কিন্তু মুসলমান নাম রাখবি?কোন দেবী যদি শাপ দেয়?
:ডাক নাম রাখলে মনে হয় শাপ দেবে না।
:ও।হা হা হা।খুব মজা হবে।ইস আমরা যদি একসাথে থাকতে পারতাম।
:থাকব থাকব।অপেক্ষা কর।ঠিক থাকব।
:তোরা কাল কখন যাবি?
:ভোরে।
:দেখা করিস কিন্তু।
:কি যে বলিস।দেখা না করে আবার যাব নাকি?

সেদিন দেখা করে নি রবি।সুযোগই পায় নি।রাজাকারগুলো কোথা থেকে যেন খবর পেয়ে গিয়েছিল।তাই সন্ধ্যাতেই পালিয়েছিল ওরা।এসব কথা মনে করে আনমনে চোখের পানি এসে গেল রাহাতের।তোরো বছরের দুটো বালকের এই সামান্য কথোপোকথনের দুঃখ সুখ বয়ে বেড়ায়।

রাহাত এখন একটা স্টেশনে বসে আছে।সেই গ্রামটাতে যাবে যেখানে রাহাতের শৈশব কেটেছে।রাহাত ঠিকই পালিয়েছিল বাবার হাত ধরে।এক রাতে পাকিস্তানীরা এসে পুরো গ্রামে খুন শুরু করে দিয়েছিল।পালিয়েছিল ওরা।মা সেদিন বাঁচতে পারে নি।কার পায়ের নীচে যে পড়ে হারিয়ে গেল টেরও পায় নি।রাহাত ছিল বাবার কাছে।মাকে আর দেখতে পারে নি বাবা।পরে এসে লাশ পেয়েছিল মায়ের।বাবার হাত ধরে যুদ্ধে গিয়েছিল রাহাত।ছোটখাট অনেক কাজ করেছে রাহাত।খবর পৌছে দেয়া,গুলি পৌছে দেয়া।ছোট বলে সহজেই কাজ করতে পেরেছে।মায়ের জন্য খারাপ লাগত।রবির কথাও খুব করে মনে করত।কিন্তু সব ভুলে কাজ করেছে।নিজের চোখে দেখেছে পাকিস্তানিদের অত্যাচার।কয়েকদিনেই অনেক বড় হয়ে গিয়েছিল যেন।ব্যাক্তিগত দুঃখ ভুলে দেশটাকেই আগে রেখেছিল।

দেশ স্বাধীন হল।বাবা আর রাহাত গ্রামে আর ফিরল না।বাবা ভার্সিটিতে শিক্ষক হিসেবে চাকরি পেলেন।রাহাতও পড়াশুনা করা শুরু করল।প্রতিষ্ঠিত হল।কিন্তু রবির কথা কখনো ভোলে নি রাহাত।তাই সময় পেলেই গ্রামে যায়।বলা যায় না রবি হয়তো রাহাতের খোঁজে কখনো এসেছিল।ঠিকানা দিয়ে গেছে।

রাহাত বিয়ে করেছে।ছেলেটা বাবার সাথে গ্রামে আসতে চায়।রাহাত কখনো আনে না।বলা যায় না রবি এসে ছেলেকে দেখে যদি টিটকারী মারে!খুব তো বলেছিলি বিয়ে করবি না।

অজান্তেই হেসে ওঠে রাহাত।বাইরে চোখ চলে যায়।আকাশ কালো মেঘে ঢাকা।বৃষ্টি শুরু হল।কত যে বৃষ্টিতে ভিজেছে রবির সাথে।মা গরম চা বানিয়ে রাখত।বৃষ্টিতে ভিজে এসেই রবি বলত চাচি চা চাই।

রাহাত গিয়ে জানালার পাশে দাড়াল।ট্রেন আসতে দেরী আছে।বাইরে কেউ নেই।শুধু একটা পরিবার।স্বামী স্ত্রী আর ছেলে।বাবার হাত ধরে এদিকেই আসছে ওরা।ভিজে চুপচুপে অবস্থা।হিন্দু পরিবার।মহিলার হাতে শাখা।এসেই ঢুকে পড়ল।রাহাতের মন খারাপ লাগছে।ছেলেটা বৃষ্টি খুব ভালবাসে।সাথে করে আনলে একসাথে ভিজত।
রাহাত।বাবা এদিকে এসো।ভিজে গেছ বাবা।
চমকে ওঠে রাহাত।পেছনে তাকিয়ে দেখে ঐ মহিলাটা তার ছেলেকে ডাকছে।লোকটার মুখের দিকে তাকাল।কই রবির সাথে মিলছে না।বলিষ্ঠ শরীর,লম্বা,চোখে চশমা,ফর্সা,মুখে খোঁচা দাড়ি।কই রবির সাথে মিলছে না।বুক দুরুদুরু কাঁপছে রাহাতের।তাকিয়ে আছে পরিবারটির দিকে।মা টা আঁচল দিয়ে ছেলের মাথা মুছে দিল।শার্টটা খুলে চিপে দিল।
এই তুমিও শার্ট খুলে চিপে নাও।ঠান্ডা লেগে যাবে।
লোকটা রাহাতের সোজাসুজি দাঁড়িয়ে।শার্ট খুলছে লোকটা।লোকটার চশমাটা ভিজে ঝাপসা হয়ে গেছে।চোখ দেখতে পারছে না রাহাত।রবির বড় বড় চোখ ছিল।চোখ দেখলে ঠিকই চিনত।শার্ট চিপছে লোকটা।রাহাত আস্তে আস্তে করে লোকটার পেছনে চলে গেল।এটা যদি কাকতালীয় হয় তবে?
রবি তোকে অনেক খুঁজেছে।তুই বলেছিলি আমাদের দেখা হবে।তোর ছেলের নাম রাহাত হবে।আর লুকোচুরি খেলিস না রবি।আর না।আল্লাহ।এটা যেন রবিই হয়!

কাঁপা কাঁপা পায়ে এগুচ্ছে রাহাত।লোকটার শার্ট নিংড়ানো শেষ।এখুনি পড়ে ফেলবে।রাহাত এখন লোকটার পেছনে।শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে।এগিয়ে এলো লোকটার কাছে।হাত দিয়ে ধরলো লোকটার পিঠের কাটা দাগটা।চমকে পেছনে তাকালো রবি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×