টেলিভিশনের পর্দায় শাহবাগের বিশাল জনসমাবেশের ছবি দেখে অনেকেই উচ্ছ্বসিত হয়ে একে মিশরের তাহরির চত্বরের সঙ্গে তুলনা করেছেন। গতকাল (শুক্রবার) বিকেলে ছিল প্রতিবাদকারীদের মহাসমাবেশ। মহাসমাবেশে ঘোষণা করা হয়েছে- যুদ্ধাপরাধীদের ফাঁসি না দেখে প্রতিবাদকারীরা ঘরে ফিরে যাবে না। কিন্তু, আজ দুপুরে সেখানে গিয়ে দেখা গেল ভাঙা হাটের দৃশ্য।
জানা গেল, আজ সেখানে কেউ খাবারের প্যাকেট পাঠায়নি। বিনা ভাড়ায় কোনো রিকশাওয়ালাও যাত্রী টানেনি। উদ্যোক্তা ও অংশগ্রহণকারীদের উতসাহে ভাটা পড়েছে।
রূপসী বাংলা হোটেলের (সাবেক হোটেল শেরাটন) মোড় থেকে শাহবাগ মোড় পর্যন্ত পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। কিন্তু সমাবেশের কোনো দর্শক নেই। লোকজন শুধু শাহবাগ মোড়েই সীমিত। ওদিকে, মতস্যভবন মোড় পর্যন্ত পুলিশি ব্যারিকেড। কিন্তু, রাস্তায় সাধারণ লোক চলাচল ছাড়া সমাবেশে এসেছে, এমন কারো দেখা মিললো না।
এদিকে, টিএসসি থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ পর্যন্ত সড়কেও সাধারণ লোকের চলাচল। চারুকলা ইনস্টিটিউটের সামনেই কেবল একদল তরুণ-তরুণীকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানিয়ে গান গাইতে এবং স্লোগান দিতে দেখা গেল। এ সময় অন্য একদল তরুণ-তরুণী জয়বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছিল।
ভিড় শুধু শাহবাগের তৈরি করা মঞ্চে এবং মঞ্চের সামনে। কাটাবন মোড় থেকে শাহবাগ মোড় পর্যন্তও পুলিশি ব্যারিকেড। কিন্তু, ওদিকের লোক চলাচলও অন্যান্য দিনের মতো স্বাভাবিক।
শনিবার ও শুক্রবারে শাহবাগ মোড় থেকে টিএসসি পর্যন্ত ছুটির আমেজ এমনিতে থাকে। এ থেকে ওই পরিবেশ সামান্যই ব্যতিক্রম ছিল। ছবির হাটে সবসময়ই তরুণদের ভিড় লক্ষ্য করা যায়।
বাংলা একাডেমীর একুশে বইমেলা, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বরের জাকজমকপূর্ণ ই-কমার্স মেলার জনসমাগমও শাহবাগের স্বাভাবিক জন-চলাচলকে বাড়িয়ে তুলছিল।
'সমাবেশ কেমন চলছে,' "প্রশ্ন করতেই পরিচিত এক তরুণ কবি বললেন, এবার সম্মান থাকতে থাকতেই এটা বন্ধ করে দেয়া উচিত। লোকজন আর হবে না।"
একটি ছোট জটলায় এক তরুণী তার বন্ধুদের সঙ্গে আলাপ করছিলেন, "আওয়ামী লীগ এ থেকে কী লাভ করতে চায়? তাকে জনগণের কাছে ভোটের জন্য যেতে হবে না?"
এক তরুণ আইনজীবী বলছিলেন, জনতার দাবি অনুযায়ী আইন চলতে পারে না।
মহাসমাবেশের সমর্থনে একটা বিশাল এলাকা পুলিশি ব্যারিকেডে থাকায় যানজট আশপাশের এলাকায় ব্যাপক মাত্রায় রূপ নিয়েছে। দুর্ভোগে পড়েছেন ওই রুটে চলাচলকারী লোকজন।
ফার্মগেটের দিক থেকে ভিআইপি রোড ধরে আসা যানবাহনকে রূপসী বাংলা হোটেলের মোড়ে পুলিশ বায়ে কাকরাইলের দিকে ঘুরিয়ে দিচ্ছে। ফলে এই সড়কেও বিশাল জট।
বিশেষ করে দুর্ভোগে পড়েছেন মোহাম্মদপুর এলাকা থেকে বায়তুল মোকাররম ও মতিঝিলে যাওয়া অফিসগামী এবং সাধারণ মানুষ। কারণ মূল রাস্তা তথা সায়েন্স ল্যাবরেটরি থেকে মতস্য ভবন মোড় পর্যন্ত সড়ক বন্ধ থাকায় যানবাহনকে নানা দিক দিয়ে ঘুরে যেতে হচ্ছে।
একজন যুবক তার বৃদ্ধ বাবার কথা বললেন, তিনি সকালে তার বায়তুল মোকাররমের দোকানে যেতে মহাদুর্ভোগে পড়েছেন। বৃদ্ধ ব্যক্তিটি আবার হার্টের রোগী।
এদিকে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, শনিবার বিকেলের দিকে শাহবাগে আবার লোক সমাগম হতে শুরু করেছে।
লিং
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




