somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনিচ্ছার সিঁদুর 'মুছলো' আত্মহত্যায়

০১ লা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিঁথিতে জোর করে উত্ত্যক্তকারীর সিঁদুর পরানোর যন্ত্রণার অবসান আত্মহননের মাধ্যমে ঘটিয়েছে এক স্কুলছাত্রী।
নবম শ্রেণীর ছাত্রী রূপালী রানিকে (১৬) আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ছাত্রী উত্ত্যক্তকারীর হামলায় নাটোরে এক কলেজ শিক্ষক এবং ফরিদুপরে এক অভিভাবক নিহত হওয়ার পর সারাদেশ যখন বখাটেদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, তখনই সিরাজগঞ্জে এ ঘটনা ঘটলো।
রূপালী সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সংলগ্ন বগুড়ার শেরপুরের সীমাবাড়ি এলাকার এস আর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিলো। সে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের খলিসাগাড়ী গ্রামের সুনীল বরাতির মেয়ে।
পুলিশ জানিয়েছে, রূপালী সোমবার সকাল ৬টার দিকে খলিসাগাড়ী থেকে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনো ইউনিয়নের নিঝুড়ি গ্রামে শিক্ষকের বাড়িতে পড়তে যাচ্ছিলো। পথে একটি বাঁশঝাড়ের কাছ থেকে নিঝুড়ি গ্রামের শম্ভু বরাতির ছেলে সুশীল বরাতি (২৩) তাকে ধরে নিয়ে যায়।
রায়গঞ্জ থানার ওসি শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রূপালীকে বাড়িতে নিয়ে সিঁদুর পরিয়ে একটি কক্ষে তালা মেরে আটকে রাখে সুশীল। খবর পেয়ে রূপালীর বাবা-মা ওই বাড়িতে পৌঁছে মেয়েকে বের করে দিতে বলে। এরপর সকাল সাড়ে ৭টার দিকে ওই কক্ষের দরজা খুলে দেখা যায় রূপালী বাঁশের ধরনায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।"
রূপালীর মৃত্যুর খবর পেয়ে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে সুশীলকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ঘটনায় রূপালীর ভাই কনক বাদি হয়ে ছয়জনকে আসামি করে রায়গঞ্জ থানায় মামলা করেছেন জানিয়ে ওসি বলেন, মামলায় সুশীল বরাতিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রূপালীর লাশ ময়না তদন্তের জন্য সুশীলদের বাড়ি থেকে দুপুর ১২টার সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় জড়িত অপর পাঁচজনকে আটকের জন্য অভিযান চলছে।
তবে তদন্তের স্বার্থে তাদের নাম জানাতে অস্বীকৃতি জানান তিনি।
সিরাজগঞ্জ পুলিশ সুপারিনটেনডেন্ট মোশারফ হোসেন বলেন, তিনি দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি আরো বলেন, এই ঘটনায় সুশীলের কোনো বন্ধু-বান্ধবের জড়িত থাকার প্রমাণ এখনো পাওয়া যায়নি।
মামলার এজাহারে বখাটের পরিবারের লোকজনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের আটকে পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×