somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেলানী!! স্থায়ী বন্ধু!! ভারত ও পাকিস্তান!!

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কূটনীতিতে স্থায়ী শত্রু মিত্র বলে কিছু থাকতে পারেনা। ভিয়েতনাম একসময় আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করেছিল, চীন সেই যুদ্ধে অস্ত্র সরবরাহ এবংকি শেষ পর্যন্ত সৈন্য পাঠিয়েছিল ভিয়েতনামকে সাহায্য করার জন্য। আজ সেই চীন যখন দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের সমুদ্রভূমি দখলে নিতে চায়, তখন ভিয়েতনাম আমেরিকার সাথে যৌথ সামরিক যুক্তি সই করে চীনকে রুখে দেয়ার জন্য। বিশ্বে এই রকম হাজারো কূটনীতির ঘটনা আছে যেখানে একদা পরম বন্ধু শ্ত্রু তে পরিণত হয়েছে, যারা আন্তর্জাতিক ঘটনা প্রবাহ সম্পর্কে সামান্যতম ধারণা রাখে তারা এটা ভালো করেই জানে। আজকের ইরান ছিল একসময় মধ্যপ্রাচ্যের আমেরিকার প্রবেশ কেন্দ্র, অথচ আজ??

কিন্তু দূর্ভাগ্য জনক হলেও সত্য আমাদের দেশে কিছু মানুষ "স্থায়ী বন্ধু" কিংবা "স্থায়ী শ্ত্রু" নীতিতে বিশ্বাসী। কিছুদিন আগে জাফর ইকবাল স্যার বলেছেন (উনাকে আমি যথেষ্ট সম্মান করি, উনার এমন কোন সাইন্স ফিকশন নেই যা আমি পড়িনি), যেই বিমান পাকিস্তানের ওপর দিয়ে যায়, উনি ঐ বিমানে চড়েননা। উনার মতো লজিক্যাল চিন্তা ধারার মানুষের ক্ষেত্রে এই রকম সস্তা আবেগের কথা মানায় না।

আজ যখন ফেলানীর মতো হাজারো ফেলানী সীমান্তে প্রতিদিন ভারতের বিএসএফের হাতে মারা যাচ্ছে, কই জাফর ইকবাল তো কোন কথা বলছেনা। তিনি তো বলছেননা আমি ভারতের ওপর দিয়ে যেই বিমান যায় তা স্পর্শ করবনা। ভারতের পণ্য ছুয়ে দেখবোনা।

মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের সাহায্য করেছে। অনেক দিন আগে আমার এক শিক্ষক (কট্টর পন্থী আওয়ামীলীগ) বলেছিনে, "কেউই নিজের সবার্থ ছাড়া কিছু করেনা, ভারতও নিজের সবার্থে করবে এটাই স্বাভাবিক!!" আমিও এই বাক্য বিশ্বাস করি এবং এও বিশ্বাস করি আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী শ্ত্রু মিত্র বলে কিছু নেই। যতদিন ভারত আমাদের উপকার করেছে ততদিন আমরা তাদের সাথে আছি। আজ যখন তারা আমাদের মানুষ হত্যা করবে তখন আমরা তাদের বিরুদ্ধে রুখে দাড়াবো, যতদিন আমাদের মধ্যে দেশপ্রেমের চিঠে ফোঁটা পর্যন্ত থাকে, ঠিক যেমটা দাঁড়িয়েছিল ভিয়েতনাম আমেরিকার বিরুদ্ধে। পাকিস্তানের সেপারেশন ছিল অবশ্যম্ভাবী। '৭১ এ ভারত সহযোগীতা না করলে হয়তো আরো দশ বছর পরে আমরা স্বাধীনতা পেতাম। ১৮০০ মাইল দূরের কোন দেশ হতে পারেনা।

ঢাবির বিভিন্ন হলে এখন পোস্টার টাঙ্গানো থাকে, "পাকিস্তানের পণ্য বর্জন করুন, দেশের উন্নতি করুন" এরা অনেকটা জাফর ইকবালের মতো জ্ঞানপাপী, নয়তো কোন দলের অন্ধ ভক্ত। পাকিস্তানের পণ্য বর্জন করলে দেশের অর্থনীতির আদৌ কোন উন্নতি হবেনা। বরং ভারত আর চীন থেকে অনেক কিছুই আমদানি বন্ধ করা দরকার, যা আমাদের দেশের জন্য উচ্চভিলাসী ছাড়া কিছুই নয়। পাকিস্তানের সাথে আমাদের আমদানি রপ্তানী কত?? আর ভারতের সাথে আমাদের আমদানি রপ্তানী ঘাটতি কত হিসেব করে দেখুন???

কিছুদিন আগে শাহাবাগের কিছু পার্টি গেল পাকিস্তান দূতাবাসে, তাদের দাবী 'পাকিস্তানের সাথে সম্পর্ক চিন্ন!!' কই এরা তো ফেলানী হত্যা নিয়ে কোন কথা বলেনা!!! বিশ্বে যেখানে সবাই একে অন্যের সাথে বন্ধন বাড়াচ্ছে, সেখানে আমরা পাকিস্তানের সাথে কূটনীতি চিন্ন করব??? অদূর ভবিষ্যতে পাকিস্তানের সাথে আমাদের কোন রকম যুদ্ধ হওয়ারও সম্ভাবনা নেই, তাদের সাথে আমাদের কোন সীমান্ত নেই, আমরা তাদের পতাকায় আগুন দেয়ার অধিকার রাখিনা, যেরকম পাকিস্তানও আমাদের পতাকায় আগুন দেয়ার অধিকার রাখেনা। বঙ্গবন্ধু অনেক আগে বলেছিলেন, " ভালো থেকো পাকিস্তান, আজ আমরা স্বাধীন, যেই বন্ধন একবার ছিড়ে গেছে তা আর লাগানো সম্ভব নয়" (অসমাপ্ত আত্মজীবনী) বরং আমি তো বাংলাদেশকে সিকিমের মতো দেখি। ভারত হয়তো ১৫ কোটির দেশকে সরাসরি দখল করতে পারবেনা, তবে শাসন করবে পুতুল সরকার রেখে, অনেকটা মীরজাফর আর ইস্ট ইন্ডিয়া কোম্পানীর মতো।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×