সামহোয়্যার ইন ব্লগের সার্ভিস আজ বেশ কিছু সমস্যার মূখে পরেছে। বেশির ভাগ সময় আমাদের সার্ভিস আজ পাওয়া যায়নি, এবং যখন পাওয়া গেছে অনেকেই পোষ্ট করতে কিংবা মন্তব্য লিখতে সমস্যার সম্যূখিন হয়েছেন। আমরা আমাদের সমস্যার কারনে দুঃখিত । আমাদের ইউরোপিয়ান হোষ্টের সার্ভারে কিছু সমস্যা দেয়াতে এই ব্যাঘাত ঘটে । আমরা আমাদের ব্লগারদেরকে জানাতে চাই যে আমাদের ব্যান্ডউইথ পযর্াপ্ত পরিমাণে আছে এবং সামহোয়্যার ইন ব্লগ একসাথে যথেষ্ট পরিমাণ ব্যাবহারকারির ধারণ ক্ষমতা রাখে । যদিও আজকের সমস্যাটি তৈরী হয় সার্ভার ডাউন থাকার কারনে । এই সমস্যা এড়াতে আমরা নিচের কিছু পদক্ষেপ নিচ্ছি: 1। আগামি তিন দিনের মধ্যে আমরা একটি মিরর সার্ভার তৈরী করতে যাচ্ছি আমাদের আমেরিকার সার্ভারের 2। পর্যবেক্ষণের জন্য আমরা যথেষ্ট পরিমান পদক্ষেপ নিচ্ছি যাতে ব্লগারদের আগামিতে এ ধরণের সমস্যার সম্যূখিন না হতে হয় আপনারা যাতে ভাল সার্ভিস পান তার নিশ্চয়তা দেয়া আমাদের প্রধান দায়িত্ব। আমরা আপনাদের সহায়তা চাই এই ধরণের সমস্যা এড়াতে এবং আমরা মনে করি আপনারা যেসব সমস্যার সম্যূখিন হচ্ছেন সেগুলোর ব্যাপারে আমাদেরকে জানাবেন। আপনাদের সার্থে, অপারেশন এবং পর্যবেক্ষণ দল সামহোয়্যার ইন...ব্লগ
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০০৬ রাত ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



