সবাইকে ঈদ মোবারক!
আজ সন্ধায় বেশ মজার একটা ঘটনা ঘটলো। ভাবলাম সামহোয়ারইনব্লগের বন্ধুদের সাথে বিষয়টি শেয়ার করা যাক; আর সে কারণেই এই পোস্টের অবতারণা..
আমার ঘনিষ্ঠ বন্ধু রেজাউর রহমান রিজভী ও ছোট ভাই সাদেক সামি আজ বিকেলে আমার বাসায় এসেছিলো। সামি একটি এইচপি ব্রান্ডের ল্যাপটপ কম্পিউটার কিনেছে। তাই প্রয়োজনীয় গান, ভিডিও, মুভি ও অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার নেবার জন্য তাদের আগমন। ঘটনার সূত্রপাত তাদের বিদায় দেবার সময়।
ল্যাপটপ উপলক্ষে একটি রেস্তোরায় বসে নান রুটি-শিক কাবাব ভক্ষণ শেষে বাসের অপেক্ষায় রাস্তার পাশে দাড়ালাম। আমাদের সামনে দিয়ে তখন একের পর এক গরু পার হচ্ছে, যেগুলি সদ্য কোরবানির জন্য বিক্রি হয়েছে। তো, সামির আবার গরুর দামে দিকে বিশেষ আগ্রহ রয়েছে। সে প্রতিটি গরুর মালিককেই জিজ্ঞাসা করছে- "ভাই, গরু কতো হলো?"। আর তার সাথে তাল দিচ্ছে রিজভী। যখন দুইজনের প্রশ্ন পেয়ে গরুর মালিক দাম বলছে, ঠিক সেই মুহুর্তে কাল বিলম্ব না করে আমি ব্যাকভোকাল দিচ্ছি- "জিতছেন!"। মজার বিষয় হলো, জিতছেন শোনার পরপরইতাদের চেহারায় একটা তৃপ্তির ছাঁপ ফুটে উঠছে। দেখে আমরা বেশ মজা পেয়ে গেলাম। তো, এই প্রশ্ন + ব্যাকভোকাল চালাতে থাকলাম।
এর মধ্যে রিজভী ও সামি আবিষ্কার করলো যে, অধিকাংশ ক্রেতা মোটামুটি জিতলেও কয়েকজন ক্রেতা আসলে জিততে পারেনি, বরং তারা ঠকেছে। তারা জিজ্ঞাসা করলো যে, সেক্ষেত্রে আমি কীভাবে বলছি যে তারাও জিতেছে। আমি বললাম, আরে ব্যাটা আমাদের প্রত্যাশা অনুযায়ী লসের চেয়ে তার লস্ কম হয়েছে, সেই হিসেবে তারা জিতেছে না!! আমরা ভাবছি, সে হয়তো দশ হাজার টাকা ঠকেছে, কিন্তু হয়তো সে ঠকেছে পাঁচ হাজার টাকা; তাহলে সে পাঁচ হাজার টাকা জিতেছে না? আবার তারা তো এর চেয়েও বেশি ঠকতে পারতো, তাই না? ব্যাখ্যা শুনে তারা হাসতে হাসতে শেষ.. পরিস্থিতি এমন হলো যে, আমি নিজেও না হেসে পারলাম না।
ঘটনাটি লাইভ দেখাতে পারলে সবচেয়ে বেশি খুশি হতাম; কারণ এখানে ঘটনার রসিকতা হয়তো এক পার্সেন্টও ফুটিয়ে তোলা সম্ভব হলো না। কারণ, বিষয়টি এতটাই প্রাণবন্ত ছিলো যে, বাসায় আসার পরও বারবার সামি ও রিজভীর প্রশ্নগুলি কানে বাজছে, আর কানে বাজছে ব্যাক-ভোকালের জিতছেন..
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।