somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের লুলামি

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের বিরুদ্ধে মানহানি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের শিকাগো বিএনপি’র সাধারন সম্পাদক মোহাম্মদ রহমত উল্লাহ। জাতীয় সংসদে জয়নুল আবদীন ফারুকের ইমপিচমেন্টেরও দাবি জানিয়েছেন তিনি। সপরিবারে যুক্তরাষ্ট্রের শিকাগো বসবাসকারী রহমতের অভিযোগ তার স্ত্রীকে দেশ থেকে টেলিফোন করে বাজে প্রস্তাব দিয়েছেন জয়নুল আবদীন ফারুক। বিষয়টি বাংলালিকসের মাধ্যমে ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটিতে তার ও তার স্ত্রীর বড় ধরনের সম্মানহানি ঘটেছে।

রহমত জানান, তার স্ত্রী মানসিকভাবে ভীষণ ভেঙ্গে পড়েছেন। স্বামীর রাজনৈতিক ক্যারিয়ারের কথা ভেবে জয়নুল আবেদীন ফারুককে মুখের ওপর কোনো ধমক দিতে না পেরে তার স্ত্রী টেলিফোনে কথাগুলো শুনেছিলেন বলেই দাবি রহমতের। “জয়নুল আবদীন ফারুক একজন লম্পট চরিত্রের মানুষ বলেই তার অপেক্ষাকৃত সহজ-সরল স্ত্রীকে আজে বাজে প্রস্তাব দিতে সাহস করেছেন,” বাংলানিউজকে টেলিফোনে বলেন রহমত।

জয়নুল আবদীন ফারুকের টেলিফোন কলগুলো বাংলালিকস ছাড়াও তার স্ত্রীর মোবাইল ফোনে রেকর্ড করা রয়েছে সেগুলোসহ অন্যান্য ডকুমেন্টস সংগ্রহ করে শিগগিরই মামলাটি করতে চাইছেন রহমত। তিনি বলেন, এই ব্যক্তির কারণে তার ও তার স্ত্রীর ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবন চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সন্তান রয়েছে তার ওপরও পড়ছে এর প্রভাব। রহমত জানান তার স্ত্রী মানুসিকভাবে এতটাই ভেঙ্গে পড়েছেন যে তাকে চিকিৎসকের কাছে নিতে হয়েছে।

মোহাম্মদ রহমত উল্লাহ জানালেন মাত্র এক বছরের কিছু সময় আগে জয়নুল আবদীন ফারুকের সঙ্গে তার ও তার স্ত্রীর সাক্ষাৎ হয়। ফারুক যুক্তরাষ্ট্র সফরে এসে শিকাগো গেলে রহমত তার বাসায় দেওয়া একটি ইফতার পার্টিতে তাকে দাওয়াত করেন। সেখানেই তার স্ত্রীর সঙ্গে প্রথম দেখা হয় ফারুকের। এরপর অক্টোবরে আরও এক দফা যুক্তরাষ্ট্র সফরে এসে শিকাগোতে ফারুকের বাড়িতে চার দিন থাকেন।

ফারুক যুক্তরাষ্ট্র এসে ক্যাসিনোতে হাজার হাজার ডলার হারিয়ে বিপাকে পড়লে রহমত উল্লাহই তাকে উদ্ধার করেন। তার হোটেল বিল, খাবার খরচও বহন করেন বলে জানান তিনি। রহমত বলেন, “টাকা পয়সা নেই এমন কথা বলাতেই নিজের বাড়িতে থাকতে দেই। কিন্তু ৬৪ বছর বয়সের এক বৃদ্ধর, যার নিজেরও আমার স্ত্রীর বয়সী দুটি মেয়ে আছে সে এমন আচরণ করতে পারবে তা আমি ঘুণাক্ষরেও ভাবিনি।”

রহমত বলেন, ফারুক আমার স্ত্রীকে বাজে প্রস্তাব দিয়েই ক্ষান্ত হননি তিনি তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন, তার কাছে অস্ত্র আছে বলেও শাসিয়েছেন।
দেশে গিয়ে বিএনপি অফিসের সামনে অবস্থান নিয়ে এমন ঘটনার প্রতিবাদ করবেন বলেও জানালেন রহমত। এছাড়া আইন-ও-শালিস কেন্দ্রের সহায়তা চাইবেন বলেও জানান তিনি। রহমত বলেন, আমি আশা করবো দল এমন একজন লম্পটের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর দল যদি নাও নেয় আমি একাই এর শেষ দেখে ছাড়বো।
স্ত্রীর প্রতি আমার আস্থা রয়েছে। আমি তাকে মোটেই অবিশ্বাস করছি না। জয়নুল আবেদীন ফারুকই তাকে আজে বাজে কথা বলেছেন। আমাদের ক্ষতি যা হবার হয়েছে, কিন্তু এমন ব্যক্তিকে আমি ছেড়ে দেবো না, বলেন রহমত উল্লাহ।

খবরের বিস্তারিত এখানে
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×