somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘তোমার হাওয়া লাগলে হিয়ায় তবু কি প্রাণ গলবে না’

৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘তোমার হাওয়া লাগলে হিয়ায় তবু কি প্রাণ গলবে না’
নু বি য়

‘জানি আমার কঠিন হৃদয়
চরণ রাখার যোগ্য সে নয়’...
হৃদয় কখন কঠিন হয়। কেনো হয়। চরণ রাখার অযোগ্য হয় কখন। এই সহজ সাধারণ প্রশ্ন আপনাতেই মনে উঁকি দেবে যে কারো। অন্তত এই কবিতালাইন দুটো পড়ার পর তো অবশ্যই। আর কবিতা এমনই। ভেতরটা নাড়িয়ে দেয়। প্রশ্নে কাঁপায়। যাক, কবিতা নিয়ে আলোচনার জন্য এই লেখা নয়। আর কবিতা নিয়ে আলোচনা করার বয়েসও আমার হয়নি। বোধ তো নয়ই। কিছু কবিতা পাঠ-উত্তর যে ভাবনা আমার সত্ত্বা আন্দোলিত করে, যে বোধ আমার হৃদয়ে আলো বিস্তার করে, তারই কিঞ্চিত শব্দপাঠ আপনাদের সাথে শেয়ার করব।
রামযান চলছে। বিশ্বের দেড়শ কোটি মুসলিম এখন সিয়াম সাধানায় নিমগ্ন। দুনিয়া জুড়েই অন্য যে কোনো মাসবিবেচনায় এ মাসে ইবাদত হচ্ছে বেশি। রহমত, মাগফিরাত আর নাযাতের আধার এ পূণ্যমাসে রয়েছে Ñ রাইলাতুল কাদ্র, হাজার রজনীর চে’ পূণ্যতর রাত। পুরো মাসটাই যেখানে রহমত, মাগফিরাত আর নাযাতের ফোয়ারায় øিগ্ধ, সেখানে আলাদা করে বিশেস একটি রাত কেনো। হাজার রজনীর চে’ আবার অবারিত কেনো পূণ্যতর রাতÑ এ প্রশ্ন কি আপনার ভেতরটা কখনো অণুরিত করেনি? এই খুব স্বাভাবিক বিষয় কি আপনাকে জিজ্ঞাসু করেনি কখনো। আমার বিশ্বাস আপনি অণুরিত হয়েছেন। আপনি উত্তর খুঁজেছেন।
রামযানের অপরিসীম কল্যাণের কথা সবাই কমবেশি জানি। আমরা এও জানি রমযানের সিয়ামের আজর আল্লাহপাক নিজেই দেবেন। বান্দার সিয়াম সাধনায় আল্লাহ মহিম এতোই সন্তুষ্টÑ তিনি-ই বান্দার জন্য সিয়ামের প্রতিদান বলে ঘোষণা করেছেন। কী বিস্ময়কর বিষয়। বান্দার আর কোনো আমল (যার অনেকগুলোই সীমাহীন কষ্টকঠিন) সেসবের প্রতিদান নিয়ামাতের মাধ্যমে দেবেন আর সিয়াম এমনই, কোনো নিয়ামতÑ আল্লাহ মহান নিজেই তার প্রতিদান হবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
কে অস্বীকার করবে, প্রিয়জন কথা রাখলে, ভালোবাসার মানুষ কত আপ্লুত হয়। আনন্দ আবেগে কী যে উচ্ছ্বসিত হয়। কিন্তু যদি কথা না রাখে। ভালোবাসার মানুষ যদি, দূরে থাকে, অবহেলা করে, অবজ্ঞা করে তাহলে অভিমান কেমন হয়! ভাগ্য যার সুপ্রসন্ন, সচেতন বিবেক যারÑ সেই কেবল পারে অভিমান ভাঙাতে। নূতন করে ভালোবাসতে। জীবনের আলোয় øাত হতে। দুর্ভাগা যে, অশুদ্ধ বিবেক যার, সেই শুধু হারায়। কেবল হারায়। বিরহে ভোগে। তার হৃদয় কঠিন হয়। প্রিয়ার চরণ রাখার অযোগ্য হয়!
কোনো কোনো বান্দা এমনই। নিজেকে যে দুর্ভোগের কাদায় আটকে ফেলেছে। পথ ছেড়ে পিেথর খোঁজে যেয়ে হারিয়ে গেছে। পঙ্কিলতায় ডুবিয়েছে নিজেকে। অশুদ্ধ করেছে বিবেক ও বোধকে। ফলে হারিয়েছে সব। বিরহে ভোগছে। কঠিন করেছে হৃদয়কে। প্রিয়ার আসনকে করেছে কদর্যÑ রামযান, হ্যাঁ রামযান আল্লাহর ওই প্রিয় বান্দার জন্য।
দুর্বাগাজন যতই তার ভালোবাসাকে ভুলোক। কিন্তু ভালোবাসা তোর আর এক লমহার জন্যও তাকে ভোলতে পারে না। সে তো তার জন্য বিনিদ্র রজনী পার করে। তার ফিরে আসার প্রতীায় থাকে। ইতারে ইতারে বার্তা পাঠায়Ñ “প্রিয় ফিরে এসো, ফিরে এসো তুমি ‘নত্রের রূপলী আগুনভরা রাতে’।”
আল্লাহ মেহেরনানও এমনই। পথহারা পাখির জন্য তিনি আকুল হয়ে ‘কাঁদেন’। তার ফিরে আসার জন্য ‘বিনিদ্র’ রজনী পার করেন। তাকে পথ দেখাবার জন্য বাণী পাঠান, প্রিয় বান্দা কীসে তোমাকে আমার ভালোবাসা থেকে ভুলিয়ে রাখলো!’ আল্লাহ চান। একান্তই চান। তার সৃষ্টি, তার প্রিয় বান্দা, তারই কোলে ফিরে আসুক। যে রাজ্য তিনি তার জন্য সাজিয়েছেন, সে তা আলোকিত করুক। সুখে হাসুক। আনন্দে কাঁদুক। যতই সে দুর্ভোগের কাদায় পড়–ক, তার আসন কদর্য করুক, যতই সে পথ হারাকÑ সব কিছুর পর তার ফিরে আসাই তিনি কামনা করেন। আর তাকে বরণ করে নেয়ার জন্যই তিনি প্রতিবছর এই রহমত, মাগফিরাত আর নাযাতের আধার পূণ্য মাসের আয়োজন করেন। জীবনের জয়গানে এগিয়ে যেতে, আলোয় øাত হতেÑ নিরন্তর আহ্বান করেন। পুরো মাসেও যদি আসতে না পারে, তবে কদরের রাতেও হলেও যেন সে তার ভালোবাসায় অবগাহ করে মাওলা সর্বান্তকরণে এটাই চান। এই চাওয়া যখন পূর্ণ হয়। সে যখন ফিরে আসে, তখন নিয়ামতের কেনো পুরস্কারের চে’ আল্লাহ নিজেই তার প্রতিদান হওয়ার ঘোষণা করেন। তখন তাকে তিনি ‘সৃষ্টি সুখের উল্লাসে’ প্লাবিত হতে উদ্বুদ্ধ করেন। ঈদ করতে বলেন। যদি এমনটা না হয়, বিপদ তখনই! আল্লাহর সবচে’ প্রিয় যিনিÑ সেই রাসূল সা. তখন তার নিপাত প্রার্থনা করেন।
কবি (রবিন্দ্রনাথ) হয় তো বান্দার জন্য আল্লাহর এই আকুলতার কথা জানতেন না। না জেনে ভালোই করেছেন, দুর্ভাগা আর পথহারা পাখিকে সচেতন ও উদ্বুদ্ধ করতে পারে। ফিরে যেতে তাকে সাহস দিতে পারে এমন কবিতাসঙ্গীত লিখেছেন।

কবিতার চম্বুক অংশটুকু পড়–ন :

জানি আমার কঠিন হৃদয়
চরণ রাখার যাগ্য সে নয়

সখা, তোমার হাওয়া লাগলে হিয়ায়
তবু কি প্রাণ গলবে না।

না হয় আমার নাই সাধনা
ঝরলে তোমার কৃপার কণা

তখন, নিমিষে কি ফুটবে না ফুল
চকিতে ফল ফলবে না?

তোমার হাওয়া লাগলে হিয়ায়
তবু কি প্রাণ গলবে না।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

বোবা কান্না.....

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বোবা কান্না.....

আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্‌প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন

×