somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মো: নিজাম উদ্দিন মন্ডল
পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

স্নাইপার রাইফেল, IMI Desert Eagle ও একে ৪৭(কালাশনিকভ অ্যাসল্ট ওয়েপন)!!

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. স্নাইপার রাইফেল হাতে এক স্নাইপার।

লক্ষবস্তুটা কয়েকশ মিটার দুরে। কালি মাখা চোখ, দেহটা পালক, লোম অথবা পাতায় আবৃত। ট্রিগারে আঙুল, টেলিস্কোপে দৃষ্টি। চারিদিকে পিনপন নিরবতা। হৃৎপিন্ডের শব্দও বুঝি শোনা যায়। আবস্থান, বাতাসের বেগ, সাবজেক্টের মুভমেন্ট, সব ক্যালকুলেশন শেষ ট্রিগারের আঙুলটা সামান্য টেনে আনা। ব্যাস, চোখের পাতা ফেলতে না ফেলতেই সব শেষ।।

বন্দুকের কথা বলতে, মনে পড়ল সেই ছোটকালের স্মৃতি। তখন গ্রীষ্মের ছুটিতে মামাদের সাথে এয়ার গান দিয়ে ঘুঘু পাখি মারতাম। এছাড়া ঈদের সময় কাজিনদের সাথে গুলি করে বেলুন ফাটানো খেলা। বেলুন দু-চারটা ফাটাতে পারলেও, পাখি মারতে পারতাম না বরং তাড়াতাম(গুলি করতাম একদিক, যাইতো আরেক দিক):(

২. আমার পছন্দের হ্যান্ডগান (IMI Desert Eagle)। বুলেট প্রুফ জ্যাকেট পরেও লাভ নাই। একটা লাগলেও দু-মাস হাসপাতালে থাকতে হবে।


★★★ AK-47, মিখিলি কালাশনিকভ। একটি অমর নাম ও একজন কিংবদন্তি।

৩.৫ কেজি ওজনের অস্ত্রটি কে বিশ্বের প্রথম কার্যকর অটোমেটিক রাইফেল বলা হয়। ১৯৫১ সাল থেকে শুরু করে, বর্তমানে বিশ্বের প্রায় ৫০ টিরও বেশি দেশের সামরিক বাহিনীতে এটি ব্যবহৃত হচ্ছে। কারণ তীব্র শীত, গরম, ভেজা আবহওয়া, ধুলো-বালি কোন কিছুই এর কাজে ঝামেলা তৈরী করতে পারে না। ২০০৪ সালের হিসেবে, "আনুমানিক ৫০০ মিলিয়ন বিশ্বব্যাপী আগ্নেয়াস্ত্রের ভেতর, প্রায় ১০০ মিলিয়ন কালাশনিকভ পরিবারের অন্তর্গত, যার তিন-চতুর্থাংশ হচ্ছে একে-৪৭ গুলো"(ভাবা যায়!!)। বাংলাদেশের সেনাবাহিনীতে একে ৪৭ এর চাইনিজ সংস্করন টাইপ ৫৬ ব্যবহৃত হচ্ছে ।

৩. AK-47 হাতে সোভিয়েত ট্যাংক কমান্ডার মিখিলি কালাশনিকভ।

আরেক টি কথা, আগ্নেয়াস্ত্রের মধ্যে যেটিকে বিশ্বের সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর কারণ হিসেবে দেখা হয়, সেটাও কিন্তু একে-৪৭। একে-৪৭ অস্ত্র নিয়ে মিখাইল কারাশনিকভের সবচেয়ে আলোচিত উক্তি:

১. "জার্মানদের জন্যই আমার একে ৪৭ ডিজাইন করতে হয়েছিল। তা না হলে আমি কৃষি কাজে প্রয়োজনীয় এমন যন্ত্র বানাতাম।"

২. "আমি আমার উদ্ভাবন নিয়ে গর্ববোধ করলেও ইহা মাঝে মাঝে আমাকে কষ্ট দেয় সন্ত্রাসীদের ব্যবহারের জন্য। আমি মানুষের কাজে এমন যন্ত্র যেমন ঘাস কাটার মেশিন উদ্ভাবন করলে সবচেয়ে আনন্দিত হতাম।"

৩. "আমার উদ্ভাবন এখন অনেক দেশের স্বাধীনতা আনে।"(ভিয়েতনাম, বাংলাদেশ)

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


###পৃথিবীতে অস্ত্র বেচা-কেনার হালচালঃ (২০১৩-২০১৭)

রপ্তানিতে শীর্ষ ৫ দেশঃ
১. যুক্তরাষ্ট্র
২. রাশিয়া
৩. ফ্রান্স
৪. জার্মানি
৫. চীন

আমদানিতে শীর্ষ ৫ দেশঃ
১. ভারত
২. সৌদি আরব *
৩. মিশর*
৪. সংযুক্ত আরব আমিরাত*
--- --- --- --- - --- ---
৯. পাকিস্তান
-- ---- ----
১৯. বাংলাদেশ


না বলা কিছু কথাঃ
১. বিশ্বের ১ নাম্বার ব্যবসাটা কিন্তু অস্ত্রের!!!
২. মাথামোটারা অস্ত্র কেনে, আর বুদ্ধিমানরা বিক্রি করে।
৩. বিশ্ব নেতারা দেশে দেশে গৃহযুদ্ধ লাগিয়ে রাখে তাদের পকেট ভারী করার জন্য।

৪. নামে বুলেট প্রুফ হলেও ওটা কিন্তু সব রকমের বুলেট থেকে প্রুফ নয়!!!

৫. মাথা মোটারা আর কতদিন মাছ কিনে খাবে? পরের ধনে পোদ্দারি আর কত?? (জায়গা থাকলে পুকুর করুন, আর তাতে নানা রকম মাছ চাষ করে ইচ্ছে মত খান।)


তথ্যসূত্রঃ উইকিপিডিয়া ও SIPRI
ছবি সূত্রঃ
১.স্নাইপার রাইফেল

২. IMI Desert Eagle

[link|http://cdn.banglatribune.com/contents/cache/images/80
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৩
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কেমনের দিনে

লিখেছেন শাওন আহমাদ, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৫



মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

শুধু টুথপেস্ট নয়—মোড়ক ছেঁড়ার মুহূর্তেই ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক

লিখেছেন মুনতাসির, ২৯ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩০

টুথপেস্ট নিয়ে আলোচনা সবে শুরু হয়েছে, কিন্তু বাস্তবতা আরও অনেক বড়। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি সিন্থেটিক পণ্যই এখন মাইক্রো বা ন্যানোপ্লাস্টিক তৈরি করতে পারে—এমনকি একটি চিপসের প্যাকেট ছেঁড়ার মুহূর্তেও,... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর... ...বাকিটুকু পড়ুন

×