(শিল্পী সায়ানের প্রতি শ্রদ্ধা...)
কে তোমাকে আসতে বলে কে বলেছে যেতে
কে বলেছে বসতে তোমায় কে বলেছে খেতে,
কে বলেছে এমন কথা রাষ্ট্র তোমার মত
পতাকা ও মানচিত্র মুছে দেবে ক্ষত,
কে বলেছে একাত্তর আর স্বাধীনতার কথা
ওটার নাম মগজ ধোলাই আজব একটি প্রথা,
কে বলেছে স্বামী হারা কে হারালো পিতা
ওরা দুইজন মহা লোভী যেন আপন মিতা,
আমাদের নাম আমজনতা আমের মতো খাই
রসের স্বাদ তাদের মুখে জনতার তো নাই,
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




