somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

১৮ বছর হলো টেস্ট ক্রিকেট খেলছি, বিসিবি'র উদাসীনতা, উন্নতি হচ্ছে কচ্ছপ গতিতে!

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের ঘরোয়া ক্রিকেট লীগ নিয়ে আক্ষেপের শেষ নেই। এই ব্লগেই অনেকে এই ধরণের আক্ষেপ জানিয়ে পোষ্ট দিয়েছে। আসলে উনাদের আক্ষেপের জায়গাটা ঠিক আছে। আমরা ১৮ বছর ধরে টেষ্ট খেলছি, তারও আগ থেকে ক্রিকেট খেলছি। আমাদের ঘরোয়া ক্রিকেটে প্রতিবছর প্রায় ৪-৫টার মত আসর হয়। কিন্তু আমাদের সকল এনালাইসিস হয় আন্তর্জাতিক ম্যাচ আর বিপিএল নিয়ে। আপনি ঘরোয়া ক্রিকেটের সম্প্রচার দেখবেন তো দূরের কথা এগুলির ডাটা, প্লেয়ারের ট্যাকনিক নিয়ে এনালাইসিস করার মত ভিডিও ফুটেজও পাবেন না।
গত এপ্রিলে (সময়টা ভুল হতে পারে) দেখলাম নেপালের ঘরোয়া একটি আসরের খেলা সরাসরি সম্প্রচার হচ্ছে, ইংরেজীতে কমেন্টরিও দিচ্ছে, পুরো মাঠ কাভারেজ হচ্ছে, প্রচার করছে সম্ভবত তাদের জাতীয় চ্যানেলই। জানিনা তারা আগামী বছর আবার এটা করবে কিনা, তবে চেষ্টা যে করেছে সেটা অবশ্যই ভালো উদ্যোগ। আমাদের বিসিবি কি এমন চেষ্টা করেছে কখনো?
যদি খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে ঘরোয়া ক্রিকেট কেই প্রাধান্য দেওয়া হয় তাহলে সেখানে কেন প্রচারের ব্যবস্থা থাকবে না, এনালাইসিস করার মত ভিডিও ফুটেজ থাকবে না? নাকি দিন শেষে খেলোয়াড়ের নামের পাশে কত রান আসলো সেটা দেখেই নির্বাচন করা হবে।
নামের পাশে রান দেখে কি আসলে সঠিক নির্বাচন হয়? হয়ত হয়, তবে নির্ভুল বিবেচনা হয় না। কারণ রানের পাশাপাশি আরো দেখতে হবে সে এই রান করতে কতটা সাবলীল ছিলো, লাইফ পেয়েছে কতবার, রানিং বিটুইন দ্যা উইকেটে কেমন ছিলো, ফিল্ডে ফিটনেস কেমন ছিলো, বড় শর্ট নেওয়ার ক্ষেত্রে তার বল সিলেকশন কেমন ছিলো, রিস্কি শর্ট বেশি খেলেছে নাকি ক্যালকুলেটিভ ছিলো এগুলো সহ আরো অনেক কিছু।
এক্ষেত্রে বাস্তবতা বলতে এ ব্যাপারে বিসিবির পদক্ষেপ নেই বললেই চলে। প্রচার তো দূরের কথা ভিডিও ফুটেজও ধারণ করে রাখা হয় না আমাদের ঘরোয়া লীগ গুলোর।
বিসিবি হয়তো প্রচারের ক্ষেত্রে স্পনসর পাওয়া যায় না বলে দায় এড়িয়ে যাবে। বিসিবি আজ কোটি ডলারের ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসায় আরো ভালো করতে হলে তাকে এই জায়গায় কিছুটা ইনভেস্ট করতে হবেই। নাহলে ভবিষ্যতে ব্যবসায় ধ্বস নামার আশঙ্কা থেকে যাবেই।
বিসিবির এই ব্যাপারে শুভবুদ্ধির উদয় হোক।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:৪২
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

×