somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা দেশ, সভ্যতা, জ্ঞান-বিজ্ঞান এবং মানুষ হিসেবে পিছিয়ে পড়ে আছি!

১১ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা দেশ, সভ্যতা, জ্ঞান-বিজ্ঞান এবং মানুষ হিসেবে পিছিয়ে পড়ে আছি বাকি আধুনিক বিশ্ব থেকে অনেক পিছনে! এই আধুনিক যুগে এসেও আমরা উদ্ভট উদ্ভট কাজকর্ম বিশ্বাস করি।
গতকাল দেখলাম কিশোরগঞ্জে এক কাঠুরিয়া পানি পড়া দিচ্ছে। জনে জনে দিতে পারছে না। সেখানকার ইউনিয়ন চেয়ারম্যান খোলা মাঠে স্টেজ করে মাইকের মাধ্যমে ফুঁ দিয়ে পানি পড়া দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। পানি পড়া নিতে যেনো কোন বিশৃঙ্খলা না হয়, ওসি সাহবে তার ব্যবস্থা করেছেন এবং কাঠুরিয়াকে দ্রুত পানি পড়া দেওয়া শেষ করতে অনুরোধ করেছেন। বিরূপ আবহাওয়া, বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ বোতল নিয়ে অপেক্ষা করছে পানি পড়ার জন্য।

এই পানি পড়ায় সব ধরনের রোগশোক ভালো হয়, যাদের রোগ নেই তাদের মনবাসনা পূর্ন হয়। এইসব বিশ্বাস করে হাজার হাজার মানুষ স্টেইজের সামনে বোতল নিয়ে ঠেলাঠেলি করছে! এমন দৃশ্য দেখলে আপনার করুণা হবে, নাকি রাগ হবে, নাকি আপনিও বোতল হাতে দাঁড়াতে না পারার আক্ষেপ করবেন?
কিশোরগঞ্জ আমাদের রাষ্ট্রপতির এলাকা, উনার এলাকার মানুষের যদি এই অবস্থা হয় বাকি এলাকার মানুষের কি অবস্থা! উনার কানে খবরটা গেলে উনি কি বলবেন, জানতে ইচ্ছে হয়। আমার মনে হয় উনি বলতেন, আমি এদের এসবে যেতে না করেছি, কি করবো এরা সহজ সরল মানুষ তাই এসবে বিশ্বাস করে ঠকে যায়।
আমরা মনে করি আমাদের রাষ্টপতির আসলে কোন কাজ নেই, উনাকে শুধু পুতুল হিসাবে বসিয়ে রাখা হয়। আসলে উনার দায়িত্ব বিশাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ চাইলে উনি করতে পারেন। রাষ্ট্রপতি হিসাবে দেশের মানুষকে সুশিক্ষিত করা, আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে তাদেরকে শিক্ষিত করা এবং সকল প্রকার কুসংস্কার, উদ্ভট ধ্যান ধারণা থেকে মুক্ত রাখা উনার দায়িত্বের মধ্যে পড়ে।

কিশোরগঞ্জের সাধারণ মানুষের কথা বাদ দিলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওসি সাহেবের যদি এই অবস্থা হয় সেটাকে কি হিসেবে দেখা যায়! নতুন নতুন উদ্ভাবনে যেসব দেশ এগিয়ে, আধুনিক বিশ্বে তারাই উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিত। আমাদের দেশে নতুন কি উদ্ভাবন হবে, হাজার বছর আগের উদ্ভাবিত পানি পড়ার প্রতি এখনো মানুষের এত আগ্রহ!
তবে আশার কথা হচ্ছে সে এলাকার মসজিদের খতিব বলেছে এগুলা ভন্ডামি, এতে ঈমান নষ্ট হবে এবং ইসলামে কুসংস্কারের কোন স্থান নেই!
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×