somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

আমাদের নবীকে ব্যঙ্গ করার সঠিক শাস্তি সে ফরাসি শিক্ষক কি পেয়েছে?

২৭ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত কয়েকদিন আগে ফ্রান্সে কি হয়েছিল? একজন শিক্ষক ক্লাসে আমাদের নবীর ব্যঙ্গচিত্র দেখিয়েছিলেন, বলা হয়েছিল তার উদ্দেশ্যে ছিল বাকস্বাধীনতা ও ব্যক্তিস্বাধীনতার বিষয়ে বুঝানো। এটার পর এক মুসলিম যুবক তার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কারনে তাকে গলা কেটে হত্যা করে। এরপর ফ্রান্স সরকার স্বউদ্যেগে ফ্রান্সে আরো অনেক গুলো ব্যঙ্গ চিত্র প্রদর্শন করে। এছাড়াও কিছু মসজিদ যেগুলো থেকে এমন সাম্প্রদায়িক কর্মকান্ড পরিচালিত হয় বলে ধারণা করা হয়, সেগুলো বন্ধ করে দিয়েছে। যে ছেলেটি তার শিক্ষককে হত্যা করেছে সে কি ঠিক কাজ করেছে? অবশ্যই ঠিক কাজ করেছে। আর একেবারে ঠিক না হলেও অন্যায় কিছু করেনি। আমাদের নবীকে অবমাননা করার শাস্তি অব্যশই অবমাননাকারীকে কতল করা।
রাসূলের অপমানে কাঁদে না যার মন,
কে বলে মানুষ তারে, রাসূলের দুশমন।

কাজী সাহেবের এই লাইন দুইটা কয়েকদিন থেকে ফেইসবুকে সয়লাব হয়ে গেছে, ব্লগেও কেউকেউ লিখেছেন। কিন্তু বেচারা সে মুসলিম যুবকটির কথা বলছেনা যে এমন সাহসিকতার পরিচয় দিয়েছে! রাসূলের অবমাননা যে সহ্য করতে পারেনি। সে সাহসী মুসলিম যুবকের হত্যাকারী পুলিশের বিরুদ্ধে একটি কথাও বলছে না!

যাক, এতটুকু পর্যন্ত পড়ে যারা আনন্দ পেয়েছেন তারা আর না পড়লেও চলবে।
আসলে ফ্রান্স হলো ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি বাকস্বাধীনতার ক্ষেত্রে এগিয়ে। যে বাঁচার স্বাধীনতায় সে চেচনিয় যুবকটিকে সরকার আশ্রয় দিয়েছে ঠিক একই কারণে যেকোন কিছুর প্রতিবাদে যে কাউকে কার্টুন আঁকার স্বাধীনতা দিয়েছে। আমাদের নবীকে ব্যঙ্গ করার কারনে যদি খারাপ লাগে অন্যায় মনে হয় তাহলে সেটার জন্য প্রতিবাদ করার অধিকার ফ্রান্সে আছে। আপনার খারাপ লাগার বিষয়টি সেখানকার মুসলিম ধর্মীয় কোন সংগঠনের মাধ্যমের সরকারের দৃষ্টি আকর্ষণ করা যেত। বর্তমান সরকার যারা ক্ষমতায় আছে তারা কিন্তু সংখ্যালঘুদের অধিকারে সবসময় সোচ্চার ছিল। কিন্তু মুসলিমদের দ্বারা বারবার আক্রান্ত হওয়াতে তারাও অসহ্য হয়ে পড়েছে। এখন তারা যা করছে এটা সেখানে সংখ্যালঘুদের বিপদে ফেলে দিবে। স্থানীয় জনগণ হয়ত মুসলিমদের ঘর ভাড়া দিতে চাইবে না, কাজে রাখতে চাইবে না এমনকি কটু কথাও শুনাবে। এসব কিছু আমাদের মুসলিমদের বাকি বিশ্ব থেকে আলাদা করে রাখবে।

ফ্রান্সের এমন কাণ্ডে আমরা তাদের ধুঁয়ে দিচ্ছি কিন্তু তারা এমন কেন করছে সেটার কারন অনুসন্ধান করছি না। যারা জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে অনেককেই তাদের দেশে আশ্রয় দিয়েছে হঠাৎ করে তারা কেন শুধুমাত্র মুসলিমদের উপর এত ক্ষেপে গেলো! এগুলোর লজিক্যাল উত্তর হলো আমাদের মধ্যে গোড়ামী বেশি, কোন সভ্য জাতির সাথে বসবাস করতে আমরা অভ্যস্ত নয়, ফ্রান্স, আমেরিকা বসেও সেখানে শরীয়া আইন কায়েম করার স্বপ্ন দেখি। তাদের আইন ভঙ্গ করার চেষ্টা করি। তাদেরকে ইহুদি নাসারা হিসেবে দেখি মানুষ হিসেবে নয়।
আর ইলজিক্যাল উত্তর হলো, এগুলো সব ইহুদি নাচারাদের ষড়যন্ত্র।

সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫৬
১৭টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

×