somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যারা ব্লগারদের জীবন নিয়েছে, তারা কখনো কোরআন খুলে দেখেনি।★★

২১ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মুরতাদ ইস্যুটি নিয়ে ২০১২-১৩ সালের দিকে খুব আলোচনা চলছিল এ দেশে। মুরতাদ তাদেরকেই বলা হয়, যারা একবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে, পরে আবার ছেড়ে দিয়েছে। এই ধর্ম ছেড়ে দেওয়া মানুষদের আমাদের ধর্মে খুবই খারাপ দৃষ্টিতে দেখা হয় এবং এটাকে ধর্মের সর্বোচ্চ অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। যার জন্য এর শাস্তিও সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেওয়ার শরিয়া আইন আছে। আর এই জন্যই এই মুরতাদ ইস্যুকে কেন্দ্র করে শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে বিভিন্ন সময় অনেককেই প্রাণ দিতে হয়েছে অথবা দেশ ত্যাগ করে পালিয়ে যেতে হয়েছে!
আমাদের দেশে যেহেতু শরিয়া আইন চালু নেই সেজন্য এই মুরতাদদের হত্যা করার জন্য অনেকেই নিজের হাতে আইন তুলে নেয়। আর এতে তারা কোন অপরাধবোধও অনুভব করে না, বরং উল্টো তারা মহান আল্লাহ থেকে পুরস্কৃত হওয়ার জন্য অপেক্ষা করে। কিন্তু আমরা আজকে দেখব মুরতাদ হত্যা করার জন্য আল্লাহ আমাদেরকে কোনো নির্দেশ দিয়েছেন কিনা।

প্রথমে মুরতাদ সম্পর্কে কোরআনের এই চারটি আয়াত পর পর দেখুন।

কিরূপে আল্লাহ সেই সম্প্রদায়কে পথ প্রদর্শন করবেন যারা বিশ্বাস স্থাপনের পর, রাসূলের সত্যতা বিষয়ে সাক্ষ্যদানের পর এবং তাদের নিকট প্রকাশ্য নিদর্শনসমূহ আসার পরও অবিশ্বাসী হয়েছে? আর আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেননা।
আল ইমরান(৮৬)

এরাই তারা, যাদের প্রতিদান হল, নিশ্চয় তাদের উপর আল্লাহর, ফেরেশতাদের ও সকল মানুষের লা’নত।(৮৭)
তারা তাতে স্থায়ী হবে, তাদের থেকে আযাব শিথিল করা হবে না এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না।(৮৮)
কিন্তু তারা ছাড়া যারা এরপরে তাওবা করেছে এবং শুধরে নিয়েছে তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু(৮৯)
এখানে দেখুন আল্লাহকে অবিশ্বাস যারা করবে তাদেরকে আল্লাহ নিজেই শাস্তি দেওয়ার কথা বলেছেন। অর্থাৎ ইহকালে নয়, পরকালে তারা শাস্তির মুখোমুখি হবে। এরপর এখানের শেষের আয়াতটি দেখুন যেখানে বলেছে তারা ছাড়া, যারা এর পরে তওবা করেছে। অর্থাৎ এখান থেকে তওবা করে ফিরে আসার সুযোগ আছে।
এখন আপনি যদি তাকে হত্যাই করে ফেলেন মুরতাদ হওয়ার জন্য, তাহলে কিন্তু আপনি তাকে তওবা করে ফিরে আসার সুযোগ থেকে বঞ্চিত করেছেন। তার প্রতি ইনসাফ করতে পারেননি। এর জন্য তো আপনাকেই জবাবদিহি করতে হবে।
শুধু এটা না, আমি মনে করি শরিয়া আইন চালু থাকলেও কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ মুরতাদদের কতল করার নির্দেশ কোথাও দেননি।

এবার সূরা নিসার এই আয়াতটি দেখুন এখানে কি বলা হয়েছে,
“নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করে, অতঃপর অবিশ্বাসী হয়, পুনরায় বিশ্বাস স্থা্পন করে এবং আবার অবিশ্বাসী হয়, অনন্তর অবিশ্বাসে পরিবর্ধিত হয়, তাহলে আল্লাহ কখনই তাদেরকে ক্ষমা করবেননা এবং তাদেরকে পথ প্রদর্শন করবেননা।” সূরা নিসা(১৩৭)
খুবই স্পষ্টভাবে এখানে বুঝা যাচ্ছে আল্লাহর উপর থেকে বিশ্বাস কেউ যদি সরিয়ে নেয়, আবার বিশ্বাস করার সুযোগ থাকে এবং আবারও সরিয়ে নিলে আবারও বিশ্বাস করার সুযোগ আছে। এখন আপনি যদি তাকে হত্যা করে ফেলেন তাহলে তার ফিরে আসার সুযোগ আপনি রাখছেন কোথায়? অর্থাৎ কোরআনে আল্লাহ আমাদেরকে যে ডিভাইন কমান্ড দিয়েছেন সেটাতে মুরতাদদের হত্যা করার জন্য কোন অবস্থাতেই নির্দেশ দেননি। তারপরেও অতি উৎসাহী একদল ধর্মান্ধ মুরতাদ হত্যা করতে পারলে বেহেশত কনফার্ম এমন ধারণা পোষণ করে।
যুগে যুগে আমরা কোরআন বুঝে না পড়ার কারণে শুধুমাত্র হাদিসের ভিত্তিতে ইসলাম চর্চা করতে গিয়ে বিপথগামী ও ধর্মান্ধ হচ্ছি। কোরআন অনুযায়ী যদি আপনি ধর্মচর্চা করেন ইসলাম ধর্মে আপনি সবচেয়ে ভালো কমফোর্ট ফিল করবেন।

সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২৪ ভোর ৪:৫৪
১৮টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:০৯



(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

একটু চালাক না হইলে আসলে এআইয়ের দুনিয়াতে টেকা মুশকিল।

লিখেছেন Sujon Mahmud, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:২৫



সকাল থেকে চ্যাটজিপিটি আর ন্যানো ব্যানানার কাছে ঘ্যান ঘ্যান করছিলাম, ডোনাল্ড ট্রাম্প যে বলেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার পশ্চাৎদ্বেশ চাটে, এইটার একটা ছবি তৈরি করে দাও।

শালারা দিবেই না।... ...বাকিটুকু পড়ুন

ডিপস্টেট তাহলে সসস্র বিপ্লবের গোলা বারুদের সরবরাহকারী! জঙ্গি আসিফ’কে কেউ প্রশ্ন করেনি ‼️

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট-এর বিরুদ্ধে যখন জুলাই-আগস্ট মাসে তথাকথিত “মুভমেন্ট” চলতেছিল, তখন এটাকে অনেকে খুব ইনোসেন্টভাবে “পিপলস আপরাইজিং” বানানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্নটা খুবই সিম্পল—এইটা কি আসলেই স্পনটেনিয়াস... ...বাকিটুকু পড়ুন

×