somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নাট্যকার, ভ্রমণ কাহিনী লেখক ও তথ্যচিত্র নির্মাতা শাকুর মজিদের ৫৩তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশী স্থপতি, নাট্যকার, তথ্যচিত্র নির্মাতা ও চিত্রগ্রাহক শাকুর মজিদ। মূলত তিনি একজন নাট্যকার। কিন্তু এছাড়াও তার আরো একটি বড় পরিচয় ভ্রমণ কাহিনী রচয়িতা হিসেবে। ভ্রমণের ওপর টেলিভিশনের জন্যে তিনি বহু তথ্যচিত্রও বানিয়েছেন। কবিতা এবং গল্পও লিখেন তিনি। আর পেশায় একজন স্থপতি। সিলেট বেতারে রেডিও নাটক দিয়ে তার নাট্যকার জীবনের শুরু। মাত্র ১৯ বছর বয়সে সিলেটের আঞ্চলিক ভাষায় তিনি লিখেছিলেন ‘যে যাহা করোরে বান্দা আপনার লাগিয়া।’ তখন থেকেই তার নাম ডাকের শুরু। এরপর আর থেমে থাকতে হয়নি তাকে। টেলিভিশন নাটক বানিয়ে চলেছেন একের পর এক। টেলিফিল্মও বানিয়েছেন কয়েকটি। লন্ডনী কইন্যা নামে একটি টেলিভিশন নাটক লিখে তিনি সিলেটে ও লন্ডনে নন্দিত ও নিন্দিত দুটোই হয়েছেন। মঞ্চের জন্যে প্রথম নাটক লিখেছেন ‘মহাজনের নাও’। এছাড়া মঞ্চনাটকের আলোকচিত্র নিয়ে ২০০৩ সালে প্রকাশ হয়েছে ফটোগ্রাফি অ্যালবাম ‘রিদম অন দ্যা স্টেজ’। তাঁর অন্য দুটি প্রকাশিত গ্রন্থ ‘রীতা ও দুঃসময়ের গল্পগুলো’ এবং আত্মজৈবনিক উপাখ্যান ‘ক্লাস সেভেন ১৯৭৮’। গীতিকবি ও গায়ক শাহ আব্দুল করিমকে নিয়ে তার উল্লেখযোগ্য কাজ রয়েছে। তাকে নিয়ে লিখেছেন ‘ভাটির পুরুষ’। পরে একই নামের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। শাহ আব্দুল করিমের জীবনী অবলম্বনে লিখেছেন মঞ্চনাটক ‘মহাজনের নাও’। সুবচন নাট্য সংসদ নাটকটি মঞ্চায়িত করে। ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের সঙ্গে ছিল তার সখ্য। যা তার ও হুমায়ূনের বিভিন্ন লেখায় উঠে এসেছে। সে সব স্মৃতি নিয়ে লিখেছেন ‘নুহাশ পল্লীর এইসব দিনরাত্রি’ ও ‘হুমায়ূন আহমেদ : যে ছিল এক মুগ্ধকর’ নামের দুটি বই। ভ্রমণকাহিনী ও জীবনী সাহিত্যে অবদানের জন্য তিনি ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। আজ এই কৃতি নাট্যকারের ৫৩তম জন্মবার্ষিকী। তথ্যচিত্র নির্মাতা শাকুর মজিদের জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।


শাকুর মজিদ ১৯৬৫ সালের ২২ই নভেম্বর তৎকালীন সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল মজিদ ও মাতা ফরিদা খাতুন। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি সকলের বড়। তার ২০ বছর বয়সে তার পিতা মারা যান। শাকুর মজিদ মাথিউরা প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা অর্জন করেন। পরে তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ১৯৮২ সালে মাধ্যমিক ও ১৯৮৪ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ১৯৯৩ সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে তিনি কয়েকটি সংবাদপত্রে সাংবাদিক হিসেবে কাজ করেছেন। শান্তনু আশকার ছদ্মনামে কবিতা লিখে সাহিত্য জগতে শাকুর মজিদের আত্মপ্রকাশ। ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর সিলেট বেতারে আঞ্চলিক ভাষায় রচিত নাটক ‘যে যাহা করো রে বান্দা আপনার লাগিয়া’ ও ১৯৮৬ সালের জুন মাসে ‘হিসাব বুঝে পেলাম’ প্রচারের মধ্য দিয়ে নাট্যকার হিসেবে শ্রোতার মনোযোগ আকর্ষণ করেন তিনি। টেলিভিশন নাটকের পাশাপাশি তিনি মঞ্চনাটকও লিখেছেন। ১৯৯২ সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি নির্বাচিত হন। ১৯৯৩ সালে তিনি আরও দুজন স্থপতিকে নিয়ে ট্রায়াঙ্গেল কনসাল্ট্যান্ট নামে একটি ফার্ম প্রতিষ্ঠা করেন। ফার্মটি এখনো বিদ্যমান রয়েছে। এছাড়া তিনি ট্রাই-স্পেস লিমিটেড, ব্রিটানিয়া প্রপার্টিজ লিমিটেড, ভিউ ফাইন্ডারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৪ সাল থেকে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত আছেন। শ্রেষ্ঠ নাট্যকার ও পরিচালক হিসেবে এ পর্যন্ত ২১টি পুরস্কার পেয়েছেন শাকুর মজিদ। যথাঃ
১৯৯০ সালে ইউনিসেফ আয়োজিত মেয়ে শিশু বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতায় ও খেলাঘর আয়োজিত বাংলাদেশের শিশু বিষয়ক আলোকচিত্র পুরস্কার।
১৯৯১ সালে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির আলোকচিত্র পুরস্কার ও নিউইয়র্কের লেন্সভিউ ফটোগ্রাফিক সোসাইটির পুরস্কার।
২০০৬ সালে "পৃথিবীর পথে পথে"-এর জন্য কলকাতার রেনেসাঁ বাংলা পদক।
২০১৬ সালে ‘ফেরাউনের গ্রাম’ শীর্ষক ভ্রমণকাহিনীর জন্য আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার
২০১৭ সালে ভ্রমন সাহিত্যে সমরেশ বসু সাহিত্য স্মৃতি পদক ২০১৭
২০১ সালে সিলেট শিল্পকলা একাডেমি পদক (চলচ্চিত্র) ২০১৬
২০১৭ সালে ফেরাউনের গ্রাম বইয়ের জন্য "আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১৬"
২০১৮ সালে ভ্রমণকাহিনী ও জীবনী সাহিত্যের জন্য "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৭" লাভ করেন।
এ পর্যন্ত প্রায় ত্রিশটি দেশ ভ্রমণ করেছেন। এসব ভ্রমণ- অভিজ্ঞতাকে প্রামাণ্যরূপ দিতে ‘পৃথিবীর পথে পথে’, ‘ভুবন ভ্রমিয়া শেষে’, ‘ইতিহাসের শহর’, ‘দূরদেশ’, ‘দূরে কোথাও’, ‘মসজিদের ইতিকথা’, ‘আমাদের এই বসুন্ধরা, প্রভৃতি শিরোনামে বিভিন্ন টেলিভিশন থেকে প্রায় দেড়শটির মতো প্রামাণ্যচিত্র প্রচার হয়েছে, প্রকাশ হয়েছে বারোটি ভ্রমণকাহিনী।


ব্যাক্তিগত জীবনে শাকুর মজিদ ডঃ হোসনে আরা জলির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ১৯৯৩ সালে। তাদের দুই পুত্র, ইশমাম ইনতিসার মজিদ ও ইবন ইবতেশাম মজিদ। তারা ঢাকায় বসবাস করেন। নাট্যকার, ভ্রমণ কাহিনী লেখক ও তথ্যচিত্র নির্মাতা শাকুর মজিদের ৫৩তম জন্মবার্ষিকী আজ। বাংলাদেশী স্থপতি, নাট্যকার, তথ্যচিত্র নির্মাতা ও চিত্রগ্রাহক শাকুর মজিদের জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

নুর মোহাম্মদ নুরু
গণমাধ্যমকর্মী
[email protected]
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১০
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভালো শিক্ষার্থী কখনো পরীক্ষা পেছাতে চায় না

লিখেছেন মুনতাসির, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ৮:২৯

কারণ একজন প্রস্তুত শিক্ষার্থী জানে, পরীক্ষা যত দ্রুত শেষ হবে, সে তত দ্রুত জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবে। অনিশ্চয়তা, বারবার সময়সূচি পরিবর্তন কিংবা দীর্ঘ অপেক্ষা—এসব কারও জন্যই কল্যাণকর নয়।

বৃষ্টি,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

উপপোকায় খাওয়াচ্ছ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮


তোমার ফসলী মাঠের ফসল.
কেন উইপোকায় খাওয়াচ্ছ
কিছুদিন পর করবেটা কি
পাগল পাগল হবেই. শুনি!
পড়ালেখা করে একদিন বড় হবে
এটাই তো স্বপ্ন দেখি ওগো সোনাধন
তোমার সুনাম ভরে যাবে পাড়ায় পাড়ায়
গর্বে ভরে ওঠবে বাবা মায়ের... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

×