somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এসপি বাবুলের ভয়াবহ আর্তনাদ এবং আমাদের সিনেমা দুনিয়া

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দৃশ্য ০১:

গত ৫ জুন চিটাগাং নিজের ছেলে মাহির কে স্কুলের বাসে তুলে দিতে গিয়ে সকালে রাস্তায় সবার সামনে উপর্যুপরি ছুড়ির আঘাত এবং গুলিতে ৩২ বছর বয়সী মিতুর মৃত্যু হয়। মাহমুদা খানম মিতু সর্বদা হাসি খুশি সহজ সরল এবং ধার্মিক মহিলা ছিলেন।এই সব তথ্য তার নিকটজনদের কাছেই পাওয়া গেছে। এতো অল্প বয়সে দুটি ছেলে মেয়েকে রেখে নিমর্মভাবে দুনিয়া থেকে চলে যাওয়া দেশবাসী স্তম্ভিত হয়ে যায়। প্রিয়তম স্ত্রীকে হারিয়ে এসপি বাবুল দুই ছেলে মেয়েকে নিয়ে বাকরুদ্ধ হয়ে পড়ে। তারপর সোশ্যাল মিডিয়ায় আর টিভি পেপারে শুধু তাকে সান্ত্বনা আর সন্ত্রাসীর প্রতি ক্ষোভ প্রদর্শন করা হয়।

দৃশ্য ০২:
হঠাৎ জুনের শেষের দিকে হঠাৎ বাবুলকে পুলিশ দপ্তরে ডেকে পাঠানো হয়। অনেকটাই যেন অন্যরকম রহস্য। তার প্রতি পুলিশ বাহিনীর আচরনটাও কেমন পাল্টে গেল।তার বাসা থেকে পুলিশ সিকিউরিটি তুলে নেয়া হলো।
এই সূযোগে বিক্রিত মিডিয়া নানা রকম রঙিন গল্প আর নাটক সাজাতে লাগলো। তার ব্যক্তিজীবন কে নিয়ে এতো সুন্দর গল্প হয়ে গেছে যা তার পরিবারও জানে না।

দৃশ্য০৩:
জুলাইয়ের শুরুতে ঘটে গেলো আরেক দুর্ঘটনা। গুলশান ট্রাজেডি। সেই ট্রাজেডিতে এসপি বাবুলের ট্রাজিডি অনেকটা ঢাকা পড়তে লাগলো। এর মধ্যে আফসানা হত্যা, তনু হত্যা, বাসাবোতে মায়ের হাতে দুই শিশু হত্যা সব মিলিয়ে যেন মানুষগুলোর মন আতংকে ভরা। তারপরও জীবন চলে।প্রাত্যহিক জীবনের নিয়মে চলছিলো সব কিছু। হঠাৎ সেদিন দীর্ঘ দিন পর বাবুল আকতার তার স্ত্রী কে স্মরন করেন এবং ব্যক্তিগত জটিলতার জন্য কষ্ট আর অসহায়ত্ব কে প্রকাশ করেন। আবার মিডিয়া সজাগ হয়।

দৃশ্য ৪:
কেউ বলছে বাবুল আকতারকে জোর করে পদত্যাগ পত্রে সই করিয়ে নেয়া হয়েছে। জঙ্গি দমনে তার অনেক অবদান আছে। সেটা গোটা দেশ বাসী সবাই জানে। তবে কেনো আজকে নিজের চাকরি ফিরে পেতে তাকে দীর্ঘশ্বাস ফেলতে হচেছ। এ কেমন দেশ। নিজের পেশার জন্য যে দূর্ভোগের মুখোমুখি হতে হয়েছে। তবে কেনো তার চাকরি কৌশলে ছিনিয়ে নিয়ে অসহায় করে দেয়া হচেছ।এ কেমন শাস্তি! যদি সে অপরাধ করে থাকে তাকে বিচারের মুখোমুখি করানো হোক। সত্য কেনো ছায়া হয়ে থাকবে।




মতামত:

আমি ব্যক্তিগত জীবনে তেলেগু এবং তামিল সিনেমা প্রচুর দেখি। কারন সেখানে জীবনের সত্য গুলো স্পস্ট করে দেখানে। দক্ষিনের সিনেমা গুলো সাধারন মানুষের জীবনের সাথে পুলিশের ভূমিকা, ভালো মন্দ এবং জীবন সংগ্রাম ও থাকে। কারন বেশির ভাগ সিনেমা গুলো জীবন ঘেষা। একজন সৎ পুলিশ অফিসারের জীবন কে কেমন করে অসহায় করে দেওয়া হয় আমি যেন বাবুল আকতার কে সেই মুভির কেন্দ্রীয় চরিত্র হিসেবে দেখতে পাচিছ। সিনেমায় সৎ পুলিশ অফিসার সব হারানোর পর ও সে সততার মূল্য পায়। আশাকরি এসপি বাবুল আকতারও পাবেন। আর যারা তার সাফল্যে হিংসাত্মক হয়ে এই আর্তনাদের চিত্র তৈরী করছে তাদের খেসারত তারা ভোগ করবে। সত্য বের হয়ে আসুক। আমরা সততার জয় দেখতে চাই।
আমাদের দেশে জ্ঞানী বুদ্ধিজীবীরা সিনেমা বোদ্ধারা গল্প খুঁজে পায় না। চিত্রশিল্পীরা ছবি দৃশ্য খুঁজেঁ পায় না। অথচ প্রতিদিন আমাদের আশেপাশে সিনেমার শিহরন কে অতিক্রম করে যায় কতো কিছু ঘটে যাচেছ। আমরা দেখেও না দেখার ভান করছি। বুঝেও না বুঝার উছিলায় চুপ হয়ে আছি। শিল্প সাহিত্যের কাজই মানব জীবনকে তুলে ধরা। সত্যকে উন্মোচন করা। আমাদের শিল্প জগত কিছু নোংরা কাহিনী আর চরিত্রহীন চরিত্রে থাকা মানুষকে দেখায়। আমরা মূল্যবোধ শিখবো কিভাবে। আমাদের সন্তানেরা সুন্দর ভবিষ্যত দেখবে কিভাবে।

এই সমাজের মানুষের বিবেক জাগ্রত হোক। অন্যায় নিপাত যাক। সত্য উদঘাটিত হোক। মানুষের দেখার জগৎ প্রসারিত হোক । মানুষের হৃদয় ভালোবাসতে শিখুক।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৪
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....দ্রুত বাস্তবায়ন হোক।

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১১

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....

বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

×